News Flash

  • Home
  • প্রধান খবর
  • Anubrata Mondal:অনুব্রতের বিরুদ্ধে কাটমানির মামলার শুনানী হাইকোর্টে
Image

Anubrata Mondal:অনুব্রতের বিরুদ্ধে কাটমানির মামলার শুনানী হাইকোর্টে

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : বিল্ডিং পরিকল্পনা পাশ করাতে গেলে বোলপুর পুরসভায় ‘অনুদান’ দিতে হয়। আর সেই অনুদানের অর্থ যেত বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কাছে।

এমনই অভিযোগ এনে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি হল হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষ হলেও আদালত এখনও রায় ঘোষণা করেনি।

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতের বিরুদ্ধে ইতিমধ্যেই গরু পাচার এবং কয়লা পাচার সংক্রান্ত বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে। এর মধ্যেই কলকাতা হাই কোর্টে কাটমানি নেওয়ার অভিযোগও উঠল। আদালতে মামলাকারী বলেন, অনুব্রত মণ্ডলকে ‘উপযুক্ত ভেট দিলে’ তবেই বাড়ি করা যায় বোলপুরে, অনুমোদন পায় বাড়ির পুর নকশা— বোলপুর পুরসভার বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলাকারী অভিযোগ করেন, বোলপুর পুরসভার বর্তমান চেয়ারপার্সন পর্ণা ঘোষ এবং তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ ওই অনুদানের অর্থ নিতেন। কাটমানি না দেওয়া হলে বিল্ডিং প্ল্যান দেওয়া হত না। এমনকি পুরসভার নামে ভুয়ো বিল ছাপিয়ে টাকা তোলা হত বলে অভিযোগ। মামলাকারীর অভিযোগ ছিল, এই গোটা চক্রের মাথায় ছিলেন অনুব্রতই।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top