News Flash

  • Home
  • খেলা
  • Football :পানিসাগরে ফুটবল ফিউচার শেষ আটে
Image

Football :পানিসাগরে ফুটবল ফিউচার শেষ আটে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। পানিসাগরে ফুটবল টুর্নামেন্টে এখন দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিউচার ফুটবল ক্লাব শক্তিশালী পানিসাগর শারীর শিক্ষণ কলেজ দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। দুই অর্ধৈ বিজয়ী দল একটি করে গোল করেছে। দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ খেলায় প্রথমার্ধে ফিউচার ফুটবল ক্লাবের পারভেজ প্রথম গোলটি করে দলকে এগিয়ে রাখেন। আক্রমণাত্মক খেলে পানিসাগরের কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন টিমকে চাপে রেখে দ্বিতীয়ার্ধে হুইচুনরাম হালাম আরো একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই- শূন্য করে নেয়। পরবর্তী সময়ে ফিউচার ফুটবল ক্লাবের ছেলেরা কিছুটা রক্ষণাত্মক খেলে, গোল দুটি ধরে রেখে, জয় নিশ্চিত করে নেয়। পক্ষান্তরে আর.সি.পি.ই-র ছেলেরা যথেষ্ট চেষ্টা করেও একটি গোলও পরিশোধ করতে পারেনি। শেষ পর্যন্ত হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে পানিসাগরের শারীর শিক্ষণ আঞ্চলিক কলেজকে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top