News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন শিখ প্রতিনিধিদল
Image

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন শিখ প্রতিনিধিদল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : সোমবার শিখ প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর লোক কল্যাণ মার্গের বাসভবনে দেখা করে।

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে দিল্লির গুরুদ্বার শ্রী বালা সাহেব জি-এর পক্ষ থেকে একটি ‘অখণ্ড পাঠ’ আয়োজন করা হয়েছিল। গত ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং ১৭ সেপ্টেম্বর শেষ হয়েছিল। হাজার হাজার শিখ ভক্ত এই ‘অখন্ড পাঠে’ অংশ নেন।
গুরুদ্বার শ্রী বালা সাহেব জি-এর একটি প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রসাদ ও শুভেচ্ছা জানায়। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে পাগড়ী বেঁধে ও শিরোপা প্রদান করে সম্মান জানায় এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

প্রধানমন্ত্রী মোদী প্রতিনিধিদলের সঙ্গে দেখা করে আনন্দ প্রকাশ করেন এবং শিখ সম্প্রদায়ের কল্যাণের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top