News Flash

  • Home
  • দিনের খবর
  • তদন্তে অসহযোগিতার অভিযোগ, ফের সিবিআই হেফাজত শান্তিপ্রসাদের
Image

তদন্তে অসহযোগিতার অভিযোগ, ফের সিবিআই হেফাজত শান্তিপ্রসাদের

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : আদালতে আবেদন জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে আগেই। হেফাজতে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও। এক বার ফের এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

নবম-দশমের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় হেফাজতে নেওয়া হয়েছে শান্তিপ্রসাদকে। ২২শে সেপ্টেম্বর পর্যন্ত তাঁর হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত।

গ্রুপ-সি নিয়োগ মামলায় শান্তিপ্রসাদকে গ্রেফতার করা হয়েছিল। গত ৯ সেপ্টেম্বর তাঁকে নবম-দশমের শিক্ষক নিয়োগ মামলায় হেফাজতে নেয় সিবিআই। সাত দিনের হেফাজত শেষে শনিবার আদালতে তোলা হয় তাঁকে। সেখানে হেফাজতের মেয়াদ বৃদ্ধি করতে সিবিআই-এর আইনজীবী জানান, নবম-দশমের শিক্ষক নিয়োগ মামলায় যে এফআইআর দায়ের করা হয়, তাতে শান্তিপ্রসাদের নাম ছিল। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। দুর্নীতিতে শান্তিপ্রসাদের সরাসরি যোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ দিন আদালতে সিবিআই-এর আইনজীবী জানান, নবম-দশমের শিক্ষক নিয়োগে বিপুল টাকার লেনদেন হয়েছে। সেই টাকার ভাগ পৌঁছে যেত প্রভাবশালীদের কাছেও। কার কার কাছে টাকা যেত, কত জনকে নিয়োগ করা হয়েছে, তা জানতেই শান্তিপ্রসাদকে হেফাজতে রাখা প্রয়োজন।

একই সঙ্গে শান্তিপ্রসাদ তদন্তে অসহযোগিতা করছেন বলেও অভিযোগ করে সিবিআই। তা নিয়ে যদিও বিচারকের ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। এতদিনেও কেন কথা বার করা গেল না, প্রশ্ন করেন বিচারক। বেআইনি ভাবে নিযুক্ত হওয়া শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না জানতে চান বিচারক। জবাবে তদন্তকারী অফিসার জানান, এখনও তা করা হয়নি।

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top