News Flash

  • Home
  • দেশ
  • ৩ বছর পর মুখোমুখি হলেন এসসিও নেতারা, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
Image

৩ বছর পর মুখোমুখি হলেন এসসিও নেতারা, প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উজবেকিস্তানের সমরকন্দে শুরু হয়েছে সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর দু’দিনের শিখর সম্মেলন। ৩ বছর পর এসসিও নেতারা ফের মুখোমুখি হয়েছেন। এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সমরকন্দ রয়েছেন। সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি অংশ নেবেন তিনি।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উজবেকিস্তানের সমরকন্দের কংগ্রেস সেন্টারে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকত মিরজিওইয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। পরে এসসিও-র শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য দেশের শীর্ষ নেতারা এক জোটে মিলিত হন। গ্রুপ ছবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রমুখ।
কোভিড অতিমারীর পর ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনের সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠক করবেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top