News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI:পার্থ, কল্যাণময় আদালতে, দু’জনকেই হেফাজতে নিতে চায় সিবিআই
Image

CBI:পার্থ, কল্যাণময় আদালতে, দু’জনকেই হেফাজতে নিতে চায় সিবিআই

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় দু’জনকে মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।

এই কারণে পার্থবাবুকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়কে আগেই তোলা হয় আদালতে। দুপুর ১২টা নাগাদ আলিপুর আদালতে সশরীরের হাজির করানো হয় প্রাক্তন মন্ত্রী পার্থকেও।
কল্যাণময়ের বিরুদ্ধে এসএসসি-র গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে, উপদেষ্টা কমিটি থেকেই ভুয়ো সুপারিশ যেত। স্কুলে চাকরির ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে। আর সেই সময় সেই পর্ষদের শীর্ষে ছিলেন কল্যাণময়ই। আবার, ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন কল্যাণময়। ২০১৬ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। সেই বছরই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয় তাঁকে। এ বছর ২২ জুন ওই পদে তাঁর মেয়াদ শেষ হয়।
পাশাপাশি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থের তৈরি করে দেওয়া উপদেষ্টা কমিটিরও অন্যতম সদস্যও ছিলেন কল্যাণময়। শুক্রবার আদালতে সিবিআই দাবি করে, পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীন দুর্নীতি হয়েছে। তিনিই যাবতীয় দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’। পাশাপাশি আরও অনেকে এই দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন অভিযোগ করে সিবিআই। এদিন আদালতে পাশাপাশিই বসেছিলেন তাঁরা। হঠাৎ পার্থকে দেখা গেল ঝুঁকে কল্যাণময়কে কিছু একটা বলছেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top