News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest :ফের শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন চাকরিচ্যুত শিক্ষকদের
Image

Protest :ফের শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন চাকরিচ্যুত শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : চাকরি ফিরে পাবার জন্য ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন অব্যাহত৷ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষা দপ্তরের অধিকর্তার কক্ষের সামনে তাদের স্থায়ী সমাধানের জন্য বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন চাকুরীচ্যুত শিক্ষকরা৷ 

উল্লেখ গতকাল অর্থাৎ বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষকরা শিক্ষা ভবনে জড়ো হয়েছিলেন তাদের স্থায়ী সমাধানের জন্য৷ কিন্তু কোন ধরনের আগাম সুচি না দিয়েই শিক্ষা ভবনের অধিকর্তা ছুটি নিয়ে নেন৷ যার ফলে শিক্ষা ভবনে চাকুরীচ্যুত শিক্ষকরা গেলে শিক্ষা ভবনের অধিকর্তার সঙ্গে দেখা করতে পারেনি৷  ফলে সেখানে ক্ষোভে ফেটে পড়েছিলেন তারা৷ পরবর্তী সময় আন্দোলনরত শিক্ষকদের সেখান থেকে পাকড়াও করে এডি নগর স্থিত পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়৷ এদিকে বৃহস্পতিবার ফের নিজেদের আন্দোলন অব্যাহত রেখেছেন চাকুরিচ্যুত শিক্ষকরা৷ 

সাংবাদিকদের সামনে শিক্ষা দপ্তরের অধিকর্তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন চাকুরিচ্যুত শিক্ষক৷ এছাড়াও পুলিশের বিরুদ্ধেও অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন তারা৷ রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে শিক্ষা দপ্তর চলছে এমনই অভিযোগ করেছেন চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ তবে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা৷ এখন দেখার নিজেদের চাকরি ফিরে পাবার জন্য পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করেন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ 

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top