News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mamata Banerjee:টাটার ৬০০ কোটি টাকার ইউনিটের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়
Image

Mamata Banerjee:টাটার ৬০০ কোটি টাকার ইউনিটের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

খড়গপুর, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : বিরোধী দলে থাকাকালীন টাটার কারখানার বিরুদ্ধেই ময়দানে নেমেছিলেন মমতা। বৃহস্পতিবার সেই টাটার ৬০০ কোটি টাকার ইউনিট উদ্বোধন করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নয়া ইউনিটের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুজোর আগে হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। আর তার আগে রাজ্যে একাধিক কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুর স্টেডিয়ামে উৎকর্ষ বাংলা যোজনা সফলভাবে কারিগরি শিক্ষা সম্পন্ন বিভিন্ন সুবিধাভোগীদের নিয়োগ পত্র বিতরণ সভায় মুখ্যমন্ত্রী বলেন, “পুজোর আগে সব জেলায় মিলিয়ে ৩০ হাজার চাকরি করে দেব। ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। এছাড়া দেউচটা পাঁচামিতে ১ লাখ ছেলে-মেয়ের চাকরি হবে।” খড়গপুরে ‘টাটা মেটালিক্স’-এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্প্রসারণ বাস্তবায়ন করতে ৬০০ কোটি টাকারও বেশি টাকা বিনিয়োগ করছে টাটা গোষ্ঠী।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top