News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress Deputation To Panchayat:খাস জমি দখন করছে বিজেপি নেতা, ঘনিয়ামারা পঞ্চায়েতে ডেপুটেশন কংগ্রেসের
Image

Congress Deputation To Panchayat:খাস জমি দখন করছে বিজেপি নেতা, ঘনিয়ামারা পঞ্চায়েতে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : বিশালগড় বিধানসভা এলাকার ঘনিয়ামারা পঞ্চায়েতে মন্দিরের জায়গা জবরদখল করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অভিযোগ, মন্দিরের জায়গা দখল করে দালান বাড়ি তৈরি করছেন বিজেপি নেতা৷ এমন চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে  বিশালগড় বিধানসভার অন্তর্গত ঘনিয়ামারা পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করে কংগ্রেস৷ স্থানীয় কংগ্রেস কর্মী সমর্থকরা ঘনিয়ামারা পঞ্চায়েতের সামনে উপস্থিত হয়ে একটি প্রতিনিধি দল পঞ্চায়েতের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেন৷ পঞ্চায়েত প্রধান সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য ডেপুটেশন কালে পঞ্চায়েত উপস্থিত ছিলেন৷ কংগ্রেসের প্রতিনিধি দলটি অভিযোগ করেন ঘনিয়ামারা পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের স্থানীয় বিজেপি নেতা নিবাস দাস ঘনিয়ামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মন্দিরের প্রায় চৌদ্দ গন্ডা জমি জোরপূর্বক দখল করে দালান বাড়ি তৈরি করছেন৷ বর্তমানে চলছে আরও মাটি কাটার কাজ৷ উদ্দেশ্য আর যতটুকু খাস জায়গা দখল করা যায়৷ ঘটনাটিকে নিয়ে গত কয়েক মাস ধরে গোটা পঞ্চায়েত এলাকা জুড়ে গুঞ্জন চললেও সরাসরি কেউ কিছু বলার সাহস করেনি৷ কারণ বিজেপি নেতা বলে কথা৷ অবশেষে  স্থানীয় কংগ্রেসকর্মীরা এই জায়গাটি দখলমুক্ত করার লক্ষ্যে ডেপুটেশন প্রদান করেন৷ পঞ্চায়েত সচিব ও প্রধান সহ উপস্থিত পঞ্চায়েত সদস্যরাও প্রতিনিধি দলের সঙ্গে বিষয়টিতে সহমত পোষণ করে মাটি কাটার কাজ যাতে তৎক্ষণাৎ বন্ধ হয় সেই পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন৷ এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন স্থানীয় কংগ্রেস নেতা আরাফাত ইকবাল, টিটু আহমেদ এবং সুমন চৌধুরী সহ অন্যান্যরা৷ অবিলম্বে সরকারি খাস জায়গা জবরদখলমুক্ত করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top