News Flash

  • Home
  • খেলা
  • Zaheer Khan:মুম্বই ইন্ডিয়ান্সের নতুন দায়িত্বে জহির খান ও মাহেলা জয়াবর্ধনে
Image

Zaheer Khan:মুম্বই ইন্ডিয়ান্সের নতুন দায়িত্বে জহির খান ও মাহেলা জয়াবর্ধনে

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন ক্রিকেটার জহির খান এবং মাহেলা জয়াবর্ধনেকে নতুন দায়িত্ব দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

দলের নয়া সম্প্রসারণের সঙ্গে এখন এমআই এমিরেটস এবং এমআই কেপটাউন সহ মুম্বই ইন্ডিয়ান্স অন্তর্ভুক্ত রয়েছে। টিম ম্যানেজমেন্ট এখন একটি কেন্দ্রীয় দল তৈরি করতে চলেছে। আর এর নতুন ভূমিকা অর্পণ করা হয়েছে দুই কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে এবং জহির খানকে। এরা দুজনেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘ সময় আইপিএল খেলেছেন।
মাহেলা জয়াবর্ধনেকে গ্লোবাল হেড অফ পারফরমেন্স নিযুক্ত করা হয়েছে। তাঁর অধীনে একটি সামগ্রিক কৌশলগত পরিকল্পনা রয়েছে, একটি গ্লোবাল হাই-পারফরম্যান্স ইকো-সিস্টেম তৈরি করা, সেইসাথে দলের কোচিংয়ের পাশাপাশি দলের প্রধান কোচের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা, ক্রিকেটের একটি সুসংগত রূপ স্থাপন করা।

একই সঙ্গে জহির খানকে ক্রিকেট ডেভেলপমেন্টের গ্লোবাল হেড হিসেবে নিয়োগ করা হয়েছে। জহির এমআই-এর শক্তিশালী কর্মসূচির মাধ্যমে প্রতিভা সনাক্ত এবং তাদের তৈরির দায়ী থাকবেন।
আকাশ আম্বানি (চেয়ারম্যান, রিলায়েন্স জিও ইনফোকম) বলেন, “আমাদের গ্লোবাল কোর টিমের অংশ হিসাবে মাহেলা এবং জহিরকে পেয়ে আমি আনন্দিত। উভয়ই এমআই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আমি আত্মবিশ্বাসী যে তারা বিশ্বব্যাপী আমাদের সমস্ত দলের মধ্যে সমান প্রবাহ নিশ্চিত করতে সক্ষম হবে।

Releated Posts

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026

বিনামূল্যে অনলাইন কোচিং থেকে ক্রীড়া প্রতিভা খোঁজ: স্বাধীনতা দিবসে মোদির একাধিক বড় ঘোষণা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুব উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, নাগরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর…

ByByNews Desk Aug 15, 2026

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top