News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজনৈতিক সন্ত্রাসে উত্তর-পূর্বাঞ্চলে ত্রিপুরা শীর্ষে, সুর চড়ালেন তৃণমূল সাংসদ সুস্মিতা
Image

রাজনৈতিক সন্ত্রাসে উত্তর-পূর্বাঞ্চলে ত্রিপুরা শীর্ষে, সুর চড়ালেন তৃণমূল সাংসদ সুস্মিতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : রাজনৈতিক সন্ত্রাসে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা শীর্ষ স্থানে রয়েছে। এনসিআরবি-র রিপোর্ট তুলে ধরে এই অভিযোগ এনে ত্রিপুরা সরকারকে বিঁধলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সাথে তিনি ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বেকারদের দেওয়া প্রতিশ্রুতি কোনটাই পূরণ হয়নি বলে তোপ দগেন। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপি এবং ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সাংসদ সুস্মিতা দেব।

এদিন তিনি বলেন, রাজনৈতিক সন্ত্রাসে মদতদাতা সমাজদ্রোহীদের সংখ্যাও ত্রিপুরায় অনেক বেশি। বেকারত্ব এবং শিক্ষার অভাব তার পেছনে একমাত্র কারণ বলে দাবি করেন তিনি। তাঁর আরও দাবি, সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে মেমোরেন্ডাম পেশ করা হবে। এদিন তিনি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে করা ভাষায় সমালোচনা করেছেন। 

এদিকে, সম্প্রতি ত্রিপুরায় বহি:রাজ্য থেকে প্রচুর বাইক এসেছে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়েও সরব হয়েছেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, উত্তরপ্রদেশে নথিভুক্ত শত শত বাইক ত্রিপুরায় এসেছে। সেই বাইকগুলিকে আগরতলায় একটি হলে রাখা হয়েছে। কি উদ্দেশ্যে বাইকগুলি ত্রিপুরায় আনা হয়েছে, তার বিস্তারিত তদন্ত করার জন্য ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top