News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাতসকালে আগুনে পুড়ে ছাই দুইটি দোকান, অল্পেতে রক্ষা পেল একটি দোকান
Image

সাতসকালে আগুনে পুড়ে ছাই দুইটি দোকান, অল্পেতে রক্ষা পেল একটি দোকান

উদয়পুর, ১২ সেপ্টেম্বর : সাতসকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল দুটি দোকান। সোমবার সকালে বাগমা বাজারে ওই ঘটনায় জনমনে আতঙ্কের দেখা দিয়েছে। কারণ, অগ্নিকান্ড নেহাত দুর্ঘটনা, নাকি নাশকতামূলক ঘটনা, এখনো তা স্পষ্ট হয়নি। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার প্রাতঃভ্রমণে গিয়ে স্থানীয় মানুষ লক্ষ্য করেন বাজারে দোকানে আগুন জ্বলছে। দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আরেকটি দোকান অল্প বিস্তর ক্ষতিগস্ত হয়েছে। দমকলকর্মী জানিয়েছেন, দুটি দোকানের মধ্যে একটি স্টেশনারী, অপরটি টেইলরের দোকান রয়েছে। ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দমকলকর্মী জানান, এখনো পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। তবে, শট শর্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তিনি বলেন, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান এখনোও জানা যায়নি। এই ঘটনাকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top