News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় গণেশ বিসর্জনের সময় জলে ডুবে মৃত্যু ৭ জনের, শুধু মহেন্দ্রগড়েই মৃত ৪
Image

হরিয়ানায় গণেশ বিসর্জনের সময় জলে ডুবে মৃত্যু ৭ জনের, শুধু মহেন্দ্রগড়েই মৃত ৪

চন্ডীগড়, ১০ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানার মহেন্দ্রগড় ও সোনিপতে গণেশ বিসর্জনের সময় জলে ডুবে প্রাণ হারিয়েছেন ৭ জন। শুধুমাত্র মহেন্দ্রগড়েই ৪ জনের মৃত্যু হয়েছে ও ৩ জনের মৃত্যু হয়েছে সোনিপতে। গণেশ বিসর্জনের সময় জলে ডুবে ৭ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। পুলিশ জানিয়েছে, মহেন্দ্রগড়ের ঝাগাডোলি গ্রামের একটি খালের কাছে গণেশ মূর্তি বিসর্জনের জন্য গিয়েছিলেন ২০-২২ জন। আচমকাই তাঁদের মধ্যে কয়েকজন ডুবে যান। মহেন্দ্রগড়ের ডিসি জে কে আভির জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে ও ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

অপর বিয়োগান্তক ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপত জেলায়। গঙ্গায় ভগবান গণেশের মূর্তি বিসর্জন করতে গিয়েছিল বেশ কয়েকজন। তাঁদের মধ্যে দু’টি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে উন্নাওয়ের একটি হাসপাতালে। কোতোয়ালি সফিপুর এলাকায় গঙ্গায় গণেশ মূর্তি বিসর্জনের জন্য গিয়েছিলেন সকলে, সেই সময় এই ঘটনা ঘটে। ৭ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

Releated Posts

নয়ডায় কম মজুরির প্রতিবাদে উত্তাল শ্রমিক বিক্ষোভ, পরিস্থিতি সহিংস

নয়ডা, ১৩ এপ্রিল (আইএএনএস): কম মজুরি এবং বেতন বৃদ্ধির দাবিতে সোমবার উত্তরপ্রদেশের নয়ডায় ব্যাপক শ্রমিক বিক্ষোভ সহিংস রূপ…

ByByNews Desk Apr 13, 2026

মথুরা নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজের খোঁজে তল্লাশি জারি

মথুরা, ১৩ এপ্রিল(আইএএনএস): মথুরা-র নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যমুনা নদী থেকে আরও দুই নিখোঁজের দেহ…

ByByNews Desk Apr 13, 2026

নকশাল চক্রান্ত ভেস্তে দিল বাহিনী, ছত্তীসগড়-ওড়িশা সীমান্তে উদ্ধার বিস্ফোরক ও আইইডি সামগ্রী

রায়পুর/নুয়াপাড়া, ১৩ এপ্রিল (আইএএনএস) : বামপন্থী উগ্রবাদ দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ছত্তীসগড়-ওড়িশা সীমান্ত সংলগ্ন ঘন জঙ্গল…

ByByNews Desk Apr 13, 2026

আন্তঃরাজ্য মাদকচক্রে বড়সড় ধরপাকড়, নাগপুরে ২১০ কেজি গাঁজা উদ্ধার; গ্রেফতার ৪

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। একটি আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্র ভেঙে ২১০ কেজি…

ByByNews Desk Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top