News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গের ভাগ্যে ফের জুটতে পারে বৃষ্টি, সপ্তাহান্তে উপকূলবর্তী জেলার বর্ষণের সম্ভাবনা
Image

দক্ষিণবঙ্গের ভাগ্যে ফের জুটতে পারে বৃষ্টি, সপ্তাহান্তে উপকূলবর্তী জেলার বর্ষণের সম্ভাবনা

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): তীব্র রোদের মধ্য দিয়ে বুধবারের সকাল শুরু হয়েছে কলকাতায়। মাঝেমধ্যে আকাশ মেঘেও ঢেকেছে। বৃষ্টির সৌজন্যে যে স্বস্তি মিলেছিল, তাও উধাও হয়ে গিয়েছে। তিলোত্তমায় ফের চড়েছে তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে নিস্তার পাচ্ছেই না কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টি থামতেই বেড়েছে অর্দ্রতাজনিত অস্বস্তি, ঘর্মাক্ত গরম কষ্ট আরও বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে নিম্নচাপের পূর্বাভাস খানিকটা হলেও স্বস্তি দিল। নিম্নচাপের সৌজন্যে দক্ষিণবঙ্গের কপালে ফের জুটতে পারে বৃষ্টি।
নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, যেমন-দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় আগামী শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ক’দিন ধরেই ভ্যাপসা গরমে কাহিল হয়ে পড়েছে তিলোত্তমা, যদিও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি মিলেছে, কিন্তু পুরোপুরি স্বস্তি মেলেনি। এই পরিস্থিতিতে বুধবার ফের বাড়ল কলকাতায় বাড়ল তাপমাত্রা।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top