News Flash

  • Home
  • দেশ
  • ৮ সেপ্টেম্বর ‘কর্তব্যপথ’-এর উদ্বোধন, ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী
Image

৮ সেপ্টেম্বর ‘কর্তব্যপথ’-এর উদ্বোধন, ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : ছিল রাজপথ। হয়ে গেল কর্তব্যপথ। ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কর্তব্যপথের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ওই দিন দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিও উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে বুধবার থেকেই রাজপথ হয়ে গেল কর্তব্যপথ, এদিন এনডিএমসি পরিষদ রাজপথে নাম বদলে কর্তব্যপথ করেছে।

দিল্লির রাইসিনা হিলসের উপরে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত যে রাস্তার নাম এখন রাজপথ, তারই নাম বদলে ‘কর্তব্য পথ’ করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসে এই রাস্তায় কুচকাওয়াজ হয়। ৮ সেপ্টেম্বর নতুন করে ঢেলে সাজানো রাজপথ ও তার দু’পাশের এলাকা, সেন্ট্রাল ভিস্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগেই নাম বদল হয়ে গেল।

বুধবার নয়াদিল্লি পুরনিগমের বিশেষ বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই রাজপথের নাম বদলে কর্তব্যপথ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পেরিয়ে তার পিছনে বিরাট ছত্রি পর্যন্ত রাস্তার নাম এখন কর্তব্যপথ। ইন্ডিয়া গেটের পিছনে ছত্রিতে ব্রিটিশ জমানায় রাজা পঞ্চম জর্জের মূর্তি বসানো ছিল। পরে তা সরিয়ে করোনেশন পার্কে নিয়ে যাওয়া হয়। ওই ছত্রিতে সুভাষচন্দ্র বসুর গ্র্যানাইটের মূর্তি বসানো হবে। আপাতত সেখানে লেজার রশ্মির ত্রিমাত্রিক ছবি রাখা হয়েছিল। মূর্তি উদ্বোধনের পরে রাইসিনা হিলস থেকে ইন্ডিয়া গেটের মাঝখান দিয়ে সুভাষচন্দ্র বসুর ৩০ ফুট উঁচু মূর্তি চোখে পড়বে।

প্রসঙ্গত, ব্রিটিশ জমানার চিহ্ন মুছে ফেলার চেষ্টা অবশ্য নরেন্দ্র মোদী সরকারের জমানায় এই প্রথম নয়। কিছু দিন আগেই নৌসেনার পতাকার নকশা থেকে সেন্ট জর্জ’স ক্রস সরিয়ে ফেলা হয়েছে। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনের রাস্তার নাম রেস কোর্স থেকে বদলে লোক কল্যাণ মার্গ করা হয়েছে

Releated Posts

নারী সংরক্ষণ বিল নিয়ে ঐকমত্যের আহ্বান মোদীর, ২০২৯ লোকসভায় ৩৩% সংরক্ষণের আশ্বাস

তিরুভাল্লা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): নারী ক্ষমতায়নকে সামনে রেখে নারী সংরক্ষণ বিল নিয়ে সর্বসম্মত সমর্থনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 4, 2026

৫ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে আর ঠিকানার প্রমাণ লাগবে না: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৫ কেজির…

ByByNews Desk Apr 4, 2026

ইভিএম খারাপ হলে ভোট বন্ধের ডাক, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএম বিকল হলে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা…

ByByNews Desk Apr 4, 2026

পশ্চিমবঙ্গে ভোটার সুবিধা বাড়াতে ৪,৬৬০টি অতিরিক্ত বুথ অনুমোদন ইসির

নয়াদিল্লি, ৪ এপ্রিল( আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ইসি)। কমিশন রাজ্যে…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top