Home / দিনের খবর / রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার আধিকারিককে তলব সিবিআইয়ের

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার আধিকারিককে তলব সিবিআইয়ের

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : সিউড়ি এবং বোলপুরের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার আধিকারিককে বুধবার তলব করে সিবিআই। নিজাম প্যালেসে দুই ব্যাঙ্ক আধিকারিকের বয়ান রেকর্ড করে তারা।

সূত্রের খবর, গরুপাচার মামলায় অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে তাঁদের বেশ কিছু নথি আনতে বলা হয়। সিবিআই সূত্রে দাবি, ইতিমধ্যেই অনুব্রত এবং তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট হাতে এসেছে। এ ছাড়া, অনুব্রতর আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামেও একাধিক ব্যাঙ্কে টাকা রাখা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। সেই সূত্রেই ব্যাঙ্কের চার আধিকারিককে জিজ্ঞাসাবাদ।

Tagged: