News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নতুন ভবনের শিলান্যাস
Image

ত্রিপুরায় ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নতুন ভবনের শিলান্যাস

আগরতলা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : আজ সকালে নয়াদিল্লি থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মন্ডাব্য রাজ্যে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি’র)-এর নতুন ভবনের শিলান্যাস করেন। সচিবালয়ে এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও বিধায়ক কৃষ্ণধন দাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের আরও ছয়টি রাজ্যের সাথে ত্রিপুরাতেও এনসিডিসি’র নতুন ভবনের শিলান্যাস করেন।

উল্লেখ্য, মোহনপুরের সিপাইপাড়াতে ১.৪১ একর জায়গার উপর এনসিডিসি’র এই সেন্টারটি গড়ে উঠবে। এরজন্য ব্যয় হবে ১১ কোটি ৯৭ লক্ষ টাকা। নতুন ভবনটির নির্মাণের দায়িত্বে রয়েছে সিপিডব্লিউডি। নতুন এই এনসিডিসি’র সেন্টারটি চালু হলে রোগ নির্ণয়, পর্যবেক্ষণ, গবেষণা, জনস্বাস্থ্য সচেতনতা, জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাওয়া যাবে। ৩৩টি সংক্রামক রোগের মনিটরিং সহ স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সুযোগ পাওয়া সম্ভব হবে।

ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠানে সিপিডব্লিউডি’র প্রতিনিধি ছাড়াও রাজ্যের পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা উপস্থিত ছিলেন। ত্রিপুরা ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের এনসিডিসি’র সেন্টারের শিলান্যাস করা হয়।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top