News Flash

  • Home
  • দিনের খবর
  • Mumbai:গণপতি বিসর্জনের জন্য আটটি বিশেষ লোকাল ট্রেন চালাবে পশ্চিম রেল
Image

Mumbai:গণপতি বিসর্জনের জন্য আটটি বিশেষ লোকাল ট্রেন চালাবে পশ্চিম রেল

মুম্বই, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : গণপতি বিসর্জনের সময় মুম্বইবাসীদের সুবিধার জন্য পশ্চিম রেলওয়ে ৯ এবং ১০ সেপ্টেম্বর মধ্যরাতে চার্চগেট এবং ভিরার স্টেশনগুলির মধ্যে চার জোড়া বিশেষ ধীরগতির লোকাল ট্রেন চালাবে।

পশ্চিম রেলওয়ের জনসংযোগ দফতরের এক রিলিজ অনুসারে, ডাউন দিক থেকে প্রথম বিশেষ লোকাল ট্রেন চার্চগেট থেকে ০১.১৫ টায় ছেড়ে যাবে এবং ০২.৫০ টায় ভিরার পৌঁছবে। আরেকটি বিশেষ লোকাল ট্রেন চার্চগেট থেকে ০১.৫৫ টায় ছেড়ে যাবে এবং ০৩.৩২ টায় ভিরার পৌঁছাবে। তৃতীয় বিশেষ লোকাল ট্রেন চার্চগেট থেকে ০২.২৫ টায় ছেড়ে ভিরার ০৪.০২ টায় পৌঁছাবে এবং চতুর্থ বিশেষ লোকাল ট্রেনটি চার্চগেট থেকে ০৩.২০ টায় ছেড়ে যাবে এবং ০৪.৫৮ টায় ভিরার পৌঁছাবে।
একইভাবে, প্রথম বিশেষ লোকাল ট্রেন আপ দিক থেকে ০০.১৫ টায় ভিরার ছেড়ে চার্চগেট ০১.৫২ টায় পৌঁছাবে, দ্বিতীয় বিশেষ লোকাল ট্রেন ০.৪৫ টায় ভিরার ছেড়ে যাবে এবং ০২.২২ টায় চার্চগেট পৌঁছবে, তৃতীয় বিশেষ লোকাল ট্রেন ০১.৪০ টায় ভিরার ছাড়বে এবং চার্চগেট পৌঁছবে ০৩.১৫ টায় এবং ৪র্থ বিশেষ লোকাল ট্রেন ০৩.০০ টায় ভিরার থেকে ছাড়বে এবং ০৪.৪০ টায় চার্চগেট পৌঁছবে৷ এই বিশেষ ট্রেনগুলি চলার পথে সমস্ত শহরতলির স্টেশনগুলিতে থামবে৷

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top