News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইজিএম চৌমুহনীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

আইজিএম চৌমুহনীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্টেম্বর ৷৷ রাজধানী আগরতলা শহরে আইজিএম চৌমুহনী এলাকা থেকে শনিবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি৷ মৃতের বয়স অনুমানিক ৫৫ বছর৷ ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকালে স্থানীয় লোকজনরা আইজিএম চৌমুহনী এলাকায় একটি মৃতদেহ দেখতে পান৷ মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন সেখানে ভিড় করতে থাকেন৷ তখন স্থানীয় লোকজনরা মৃতদেহ পড়ে থাকার খবর পাঠান বটতলা আউটপোস্টের পুলিশকে৷ খবর পেয়ে বটতলা আউটপোস্টের পুলিশের ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে বটতলা আউটপোস্টের পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ আইজিএম চৌমুহনীতে মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top