News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃহস্পতিবার নয়াদিল্লিতে “সিএপিএফ আওয়াস” ওয়েব পোর্টাল চালু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

বৃহস্পতিবার নয়াদিল্লিতে “সিএপিএফ আওয়াস” ওয়েব পোর্টাল চালু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ আগস্ট ( হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে ওয়েব পোর্টাল “সিএপিএফ আওয়াস” চালু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের জন্য এইচআরএ-র হার বৃদ্ধি করা ভারত সরকারের অগ্রাধিকার। আবাসন সন্তুষ্টির হার বাড়ানোর জন্য নতুন বাড়ি নির্মাণের পাশাপাশি সিএপিএফ-র বিদ্যমান আবাসন বরাদ্দ নীতি সংস্কার করা হয়েছে। যার ফলে একটি বাহিনীর জন্য উপলব্ধ খালি বাড়িগুলি অন্য বাহিনীর ইচ্ছুক কর্মীদের বরাদ্দ করা যেতে পারে।

এই সংশোধিত বরাদ্দ নীতি বাস্তবায়নের জন্য এবং বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য “সিএপিএফ আওয়াস” নামে একটি সাধারণ ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। ওয়েব-পোর্টালটি সমস্ত সিএপিএফ এবং অসম রাইফেলসের যোগ্য কর্মীদের অনলাইন রেজিস্ট্রেশন এবং আবাসিক কোয়ার্টার বরাদ্দের সুবিধা হবে।

এই পোর্টালে একটা নিয়ম করা হয়েছে যে যদি কোনও নির্দিষ্ট বাহিনীর আবাসন কোনও কারণে চার মাসের জন্য বরাদ্দ না করা হয়, তবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর যে কোনও কর্মী সেই খালি আবাসনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের ছয়টি বাহিনী – অসম রাইফেলস (এআর), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং সশস্ত্র সীমা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) নামে পরিচিত।

Releated Posts

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top