News Flash

  • Home
  • প্রধান খবর
  • Suvendu Adhikari:শুভেন্দুর আর্জি খারিজ, কুণালের করা মানহানির মামলায় সশরীরে হাজিরা দিতে হবে আদালতে
Image

Suvendu Adhikari:শুভেন্দুর আর্জি খারিজ, কুণালের করা মানহানির মামলায় সশরীরে হাজিরা দিতে হবে আদালতে

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা একটি মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে বললেন বিচারক। আগামী ২২ সেপ্টেম্বর শুভেন্দুর হাজিরার দিনও নির্দিষ্ট করে দিয়েছে আদালত।

রাজ্যের বিরোধী নেতা শুভেন্দুর বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিলেন কুণাল। সেই মামলায় শুভেন্দুকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়ার আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। বুধবার আদালত ওই মামলায় রায় দিয়েছে। ব্যাঙ্কশাল আদালতের বিচারক শুভেন্দুর আর্জি খারিজ করে জানিয়েছেন, শুভেন্দুকে এই মামলায় সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে।

কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলেছিলেন শুভেন্দু। বিজেপি নেতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছিলেন কুণাল। মামলাটির শুনানি চলছিল ব্যাঙ্কশাল আদালতে। সেখানে শুভেন্দুর আইনজীবীদের একটি বড় দল এনে লড়েন। তাঁরাই আদালতে আর্জি করেছিলেন, শুভেন্দুকে এই মামলায় সশরীরে হাজিরা দেওয়া থেকে ছাড় দিতে।

শুভেন্দুবাবুর পক্ষে আদালতে আইনজীবীদের যুক্তি ছিল, ‘‘যে হেতু ওঁর বাড়ি কাঁথি। এবং তা কলকাতা থেকে বহু দূর, তাই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে ওকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হোক।’’ এই যুক্তির পাল্টা যুক্তি দেখিয়ে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, ‘‘ওঁর পিটিশনে লেখা উনি বিরোধী দলনেতা, বিধানসভায় বসেন, রাজনীতির জন্য সারা বাংলা ঘোরেন। তা হলে বিরোধী দলনেতার অফিস তো আদালত থেকে তিনশো মিটার দূরে। ওখানে এলে কোর্টে আসবেন না কেন? কোর্টকে গুরুত্ব না দেওয়ার এই প্রবণতা ঠিক নয়।’’

এরপরই কোর্ট শুভেন্দুর আবেদন খারিজ করে ২২ সেপ্টেম্বর সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। প্রসঙ্গত, এ নিয়ে দীর্ঘ শুনানির নির্দেশ স্থগিত রেখেছিল আদালত। বুধবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক নির্দেশ দিলেন।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top