News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ganesh Chaturthi:গণেশ চতুর্থীতে অগ্নিমূল্য সবজির দাম, সিদ্ধিলাভে ‘ছ্যাঁকা’ মধ্যবিত্তের
Image

Ganesh Chaturthi:গণেশ চতুর্থীতে অগ্নিমূল্য সবজির দাম, সিদ্ধিলাভে ‘ছ্যাঁকা’ মধ্যবিত্তের

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): শহর তথা রাজ্যজুড়ে মহা ধুমধাম করে পালিত হচ্ছে গনেশ চতুর্থী। মুম্বইয়ের সঙ্গে পাল্লা দিয়ে কলকাতাতেও বেশ কয়েক বছর ধরেই বেড়েছে গণেশ পুজোর সংখ্যা। তবে সিদ্ধিদাতার আরাধনা করতে গিয়ে পকেট খালি হচ্ছে মধ্যবিত্তের। ফল থেকে সবজী আগুন দরে নাস্তানাবুদ সাধারণ মানুষ। বুধবার শহরের একাধিক বাজারে সকাল থেকেই ভিড় রয়েছে চোখে পড়ার মত।

তবে বুঝে শুনে কেনাকাটি করেছেন ক্রেতারা। ফল-ফুল থেকে শাকসবজি সব কিছুর দরই আকাশছোঁয়া। কিছুদিন আগেও ৪০ থেকে ৫০ টাকায় পেয়ারা বিকোলেও এদিন তা বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। শসা গত সপ্তাহে ৫০ টাকা প্রতি কেজি থাকলেও তা আজ বেড়ে হয়েছে ৭০ টাকা প্রতি কেজি। যেখানে দিন দুয়েক আগেও একটি আনারসের দাম ছিল ৪০ টাকা তা আজ বেড়ে হয়েছে ৬০ টাকা।

আপেল ১০০০-১২০ টাকা কেজি থাকলেও ভাল আপেলের দর এদিন ছিল ১৬০-১৮০ টাকা। ন্যাসপাতি বিক্রি হয়েছে ১৩০-১৫০ টাকায়। টল-ঢেঁড়শ, ঝিঙে বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা প্রতি কেজি। বেগুনের দাম ছিল কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকা। এছাড়াও টম্যাটো, কাঁচা লঙ্কা সবকিছুরই দাম বেড়েছে।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top