News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:নৌসেনার নতুন পতাকা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

PM Modi:নৌসেনার নতুন পতাকা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৩১ আগস্ট ( হি.স.) : আগামী ২ সেপ্টেম্বর কোচিতে নৌসেনার প্রতীক সংবলিত এই নতুন পতাকা তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গেই ব্রিটিশ উপনিবেশের কালোছায়া-মুক্ত ‘আত্মনির্ভর’ ভারতের নয়া নিশান নীল আকাশে পাখা মেলবে। প্রসঙ্গত, ওইদিনই কোচিতে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানবাহী নৌতরী আইএনএস বিক্রান্তকে সাগরে ভাসাবেন মোদী।

১৯৫০ সাল থেকে এ পর্যন্ত মোট চারবার নৌবাহিনীর ধ্বজা পরিবর্তন হতে চলেছে। সেই হিসেবে আগামী ২ সেপ্টেম্বর নৌসেনার কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ একই দিনে দেশীয় প্রযুক্তির বোমারু বিমান বহনকারী যুদ্ধজাহাজের কাজ শুরু এবং নতুন নিশানের উন্মোচন হতে চলেছে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে, সমৃদ্ধশালী ভারতীয় নৌসেনার ঐতিহ্যকে আরও উঁচুতে তুলে ধরতে উপনিবেশবাদের অতীতকে দূরে সরিয়ে দিতেই এই উদ্যোগ।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top