News Flash

  • Home
  • প্রধান খবর
  • TMC:৮ সেপ্টেম্বর তৃণমূলের বুথকর্মী সম্মেলনে মমতা-অভিষেক
Image

TMC:৮ সেপ্টেম্বর তৃণমূলের বুথকর্মী সম্মেলনে মমতা-অভিষেক

কলকাতা, ৩১ আগস্ট (হি. স.) : দলের সঙ্কটময় পরিস্থিতি দ্রুত ইতিবাচক করতে চান তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই কর্মীদের মুখোমুখি হতে চান তাঁরা। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এক বুথকর্মী সম্মেলনের আয়োজনের কথা হয়েছিল। সেই মতো আগামী ৮ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের তরফে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।

এই বৈঠকের ঠিক এক দিন আগেই তিনি বৈঠকে বসছেন রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে। সেখানও তিনি গ্রামীণ স্তরের উন্নয়নের খতিয়ান নেবেন ওই আধিকারিকদের কাছ থেকে। তারপর দিনই নিজের দলকেও বৃহত্তর স্তরে গণসংযোগের বেশ কিছু দাওয়াই বাতলে দেবেন মমতা-অভিষেক।

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই রাজ্যে শুরু হয়ে যাবে উৎসবের আমেজ। তাই তার পর আর কোনও দলীয় কর্মসূচি পালন করতে নারাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই তার আগেই কর্মীদের বেশ কিছু বার্তা দিতে চান মমতা ও অভিষেক।

উৎসবের মরসুম কেটে গেলেই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তখন আর সে ভাবে কর্মীদের একত্র করার সুযোগ না-ও মিলতে পারে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্বের একাংশ। তাই পঞ্চায়েত ভোট প্রসঙ্গে প্রস্তুতি নিয়ে বেশ কিছু কথা দলের সর্বস্তরের কর্মীদের উদ্দেশ্যে বলবেন শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে সাংসদ, বিধায়কদের সঙ্গে ডাকা হয়েছে, জেলা সভাপতি, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্যদেরও। এই বৈঠকে গ্রামীণ প্রশাসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সরাসরি বুথকর্মীদের মুখোমুখি হবেন। তাঁদের সঙ্গেই বার্তালাপ করে পঞ্চায়েত ভোট নিয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন মমতা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top