News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্মাদ ব্যক্তির হামলায় গুরুতরআহত স্ত্রী, কন্যা এবং পুত্রবধূ
Image

উন্মাদ ব্যক্তির হামলায় গুরুতরআহত স্ত্রী, কন্যা এবং পুত্রবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ ঘরের কিস্তির টাকা দাবি করে রবিবার বন্ধের দিনে স্ত্রী সহ মেয়ে ও পুত্রবধূকে বেধড়ক পেটালো বিলোনিয়া মহকুমার বড়পাথরি লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা দুলাল মহাজন৷ রবিবার সকালে দুলাল মহাজনের স্ত্রী কাজল মহাজন  স্বামীকে প্রাতরাশ দিতে গেলে ফেলে দেয়  চায়ের কাপ সহ খাবার৷
অকথ্য ভাষায় গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয় স্ত্রী ও পুত্রবধূ টুম্পা মুহুরী মহাজনকে৷ দাবি একটাই,সরকারের প্রদেয় ঘরের কিস্তির টাকা দিতে হবে ওনাকে৷ নতুবা কেটে রক্ত খেয়ে নেবে ওদের৷ বহুদিন যাবত এ ধরনের অকথ্য অত্যাচার থেকে নিজের মা এবং ভাইয়ের বউকে রক্ষা করার তাগিদে বাবাকে বোঝানোর জন্য বাপের বাড়িতে যায় বিলোনিয়া সাতমুড়া এলাকার বিবাহিতা মেয়ে শিপ্রা মহাজন৷  অনেক বোঝানোর পরও রবিবার সাত সকালে খাবার ফেলে দিয়ে নিজের মাকে আক্রমণ করতে দেখে রক্ষা করার জন্য এগিয়ে যায় মেয়ে শিপ্রা৷ এরপর অবস্থা বেগতিক দেখে ছুটে যায় পুত্রবধূ টুম্পাও৷ সুযোগ বুঝে তিন মহিলাকেই লাঠি দিয়ে একসাথে এলোপাথাড়ি পেটাতে থাকে দুলাল মহাজন৷ মাথায়, কোমরে, হাতে, পায়ে বেধড়কভাবে মারতে থাকে ওদের৷
এগিয়ে আসে এলাকাবাসী, তবে হাতে দা নিয়ে রুখে দাঁড়ানোর ফলে এগোতে পারছিল না কেউই৷ যাই হোক, অবশেষে এলাকাবাসীদের সহযোগিতায় বেঁধে রাখা হয় নিজ বাড়িতেই৷ আহত তিনজনকে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে৷ সেখান থেকে বিলোনীয়া মহিলা থানাতে অভিযোগ দায়ের করে পুত্রবধূ টুম্পা সহ স্ত্রী কাজল এবং মেয়ে শিপ্রা৷
অভিযুক্ত দুলাল মহাজনের একমাত্র পুত্র সুজন মহাজন বিদেশ থাকার কারণে আড়াই মাসের সুরজ এবং ছয় বছরের স্বস্তিকাকে নিয়ে আতঙ্কে থাকতে হয় পুত্রবধূ টুম্পাকে, এমনটাই অভিযোগ জানান তারা৷ পরে পুলিশ গিয়ে হামলকারীকে থানায় নিয়ে যায়৷

Releated Posts

অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং তার জেরে সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

কদমতলায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক, আজ আদালতে পেশ

ধর্মনগর, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে…

ByByReshmi Debnath Aug 5, 2026

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদে গ্রাহকদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৫ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদ এলাকায় বিক্ষোভে সামিল হলেন অসংখ্য গ্রাহক। দীর্ঘদিন ধরে স্বাভাবিক হারে…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

বামুটিয়া ব্লকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু

আগরতলা, ৫ আগস্ট: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top