News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়ি চালককে মারধর, প্রতিবাদে কমলপুর মহকুমার চার জায়গায় পথ অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা
Image

গাড়ি চালককে মারধর, প্রতিবাদে কমলপুর মহকুমার চার জায়গায় পথ অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ ধলাই জেলার কমলপুর মহকুমা আনন্দবাজারস্থিত এস টি বাজারে শ্যামল শুক্ল দাস নামে গাড়ি চালকের উপর প্রাণঘাতী হামলা করেছে দুর্বৃত্তরা৷ এর প্রতিবাদে রবিবার সকালে আমবাসা — কমলপুর সড়কের হালাহালি বাজারে রাস্তা অবরোধে বসে যান চালকরা৷ জানা যায়, সেদিন রাত সাড়ে দশটার নাগাদ কমলপুর থানাধীন আনন্দবাজারে কমলপুরের গাড়ি চালক শ্যামল শুক্লদাসকে দুষৃকতিকারীরা আক্রমণ করে গুরুতর আহত করছে৷ বর্তমানে জি বি হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷
পুলিশ এখন পর্যন্ত কোন দুর্বৃত্তকে গ্রেফতার করেনি৷ তাই যান চালকরা মহকুমা মানিকভান্ডার, লাম্বু চৌমুহনি, এয়ারপোর্ট চৌমুহনি ও হালহালিতে পথ অবরোধ করে বসে৷ তাদের এই পথ অবরোধে কমলপুর — খোয়াই ও কমলপুর -আমবাসা দুই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে৷ অবরোধকারীদের বক্তব্য গাড়ি চালক শ্যামল শুক্লদাসকে অমানুষিক মারের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে৷ পাশাপাশি খোয়াই -কমলপুর সড়কের লাম্বু চৌমুহনি হতে সুখিয়েবাড়ি ক্যাম্প পর্যন্ত পুলিশ পেট্রোলিং -এর ব্যবস্থা করতে হবে৷
 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এস ডি পি ও সব্যসাচী দেবনাথ, ও সি সমরেশ দাস সহ পুলিশ ও টি এস আর৷ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে অবরোধকারীরা জানায়,২৬ আগষ্ট রাত দশটা নাগাদ  মানিক ভান্ডারের সন্নিকটে এস টি মার্কেট এলাকায় গাড়িচালক শ্যামল শুক্ল দাসকে মারধোর করে কিছু দুসৃকতি৷ গাড়িতে থাকা সামগ্রী লুট করে নিয়ে যায় দুষৃকতিরা৷ রাতেই গাড়িচালক শ্যামলকে জিবি হাসপাতালে পাঠানো হয়৷ বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার অগ্ণিগর্ভ হয়ে উঠে সংশ্লিষ্ট এলাকা৷ এদিন কমলপুর রুটের সমস্ত গাড়ি চালকরা হালাহালি, লাম্বু চৌমুহনী এবং মানিক ভান্ডারের ঘাটী এলাকায় রাস্তা অবরোধে বসে৷ রবিবার  ছিলো  হালাহালির সাপ্তাহিক হাটবার৷
সকাল সকাল অনেক দোকানিই দোকান খুলে বসেছিলো৷ অবরোধকারীদের হৈ হুল্লুরে বাজারে আসা জনগন দৌড়াতে শুরু করে৷ এতে আহত হয় তুনিল সিনহা নামের এক ব্যক্তি৷ অবরোধকে কেন্দ্র করে সকাল থেকেই অগ্ণিগর্ভ হয়ে উঠে হালাহালি এলাকা৷ ঘটনার খবর পেয়ে কমলপুর থানা সহ নানা স্তরের পুলিশ সিআরপিএফ, টিএসআর ঘটনাস্থলে ছুটে যায়৷ জেলা পুলিশ প্রধান রমেশচন্দ্র যাদব সহ নানা স্তরের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন৷ অবশেষে প্রশাসনের তরফ থেকে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধকারীরা আপাতত তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top