News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগরে জনবহুল এলাকায় আবাসনে দুঃসাহসিক চুরি
Image

রামনগরে জনবহুল এলাকায় আবাসনে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷  রাজধানী আগরতলা শহর শহরতলীর সহ সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ সংশয়ের মুখে পড়েছেন৷ প্রতি রাতেই বিভিন্ন স্থানে চুরি ছিনতাই ডাকাতি সহ নানা অসামাজিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে৷ স্বাভাবিক কারণেই রাজ্যে জন নিরাপত্তা বড় ধরনের প্রশ্ণের মুখে৷
 রামনগর এক নং রোডস্থিত বাসুদেব ভট্টাচার্যের ফ্ল্যাটে শনিবার রাতে দুঃসাহসিক চুরি হয়৷ বাসুদেব বাবু মাত্র  একদিনের জন্য মোহনপুরের বাঁশ গ্রামে বেড়াতে গিয়েছিলেন৷ ফ্ল্যাটে  সিকিউরিটি গার্ড,  সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পেছনদিকে জানালার রড বেঁকিয়ে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে চোর৷ তদন্তে পুলিশ৷  ঘটনাস্থলে গেলেন ক্লাব ফোরামের প্রতিনিধিবৃন্দ৷ পাশাপাশি মন্ত্রী রামপ্রসাদ পালও গেলেন সেখানে৷ ক্লাব ফোরামের পক্ষে ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ রামনগর এলাকায় জনবহুল এবং পুলিশের নাকের ডগায় এই ধরনের চুরি কান্ড জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে৷

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top