News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গে আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির; তিলোত্তমায় চড়বে পারদ, বাড়বে ঘর্মাক্ত গরম
Image

দক্ষিণবঙ্গে আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির; তিলোত্তমায় চড়বে পারদ, বাড়বে ঘর্মাক্ত গরম

কলকাতা, ২৬ আগস্ট (হি.স.): আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বৃষ্টি থামতেই চড়ছে তাপমাত্রার পারদ, বাড়ছে ঘর্মাক্ত গরম। আগামী ২৪ ঘন্টায় চড়তে পারে তাপমাত্রার পারদ, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে দক্ষিণবঙ্গে, নতুন করে কোনও নিম্নচাপও তৈরি হয়নি। তাই আগামী কয়েকদিনে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও, তা হবে সামান্য। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ।

বৃষ্টি থামতেই অস্বস্তি ফিরেছে তিলোত্তমায়, সকাল থেকেই প্রবল গরমের অনুভূতি বেশ বোঝা যাচ্ছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল থেকেই রোদের দাপট ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। ঘর্মাক্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ফের কাহিল হতে শুরু করেছে দক্ষিণবঙ্গ।

Releated Posts

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top