News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত মাদার টেরেসার জন্ম বার্ষিকী
Image

রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত মাদার টেরেসার জন্ম বার্ষিকী

আগরতলা, ২৬ আগস্ট : যথাযোগ্য মর্যাদায় পালিত হল মাদার টেরেসার ১১২ তম জন্ম বার্ষিকী। এদিন বুদ্ধমন্দিরস্থিত নির্মলা শিশুগৃহে মাদার টেরেসার জন্মদিন উদযাপন করা হয়েছে। মাদার টেরেসার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।

২৭ শে আগস্ট ১৯১০ সালে সুদুর যুগোশ্লাভিয়ায় জন্ম হয়েছিল মহান আত্মত্যাগী মাদার টেরেসার। মানব সেবায় মাদার টেরেসার নাম সবসময়ই উল্লেখযোগ্য। সাধারন মানুষকে মানবিকতার এক অন্য দিক দেখিয়ে ছিলেন তিনি।

তাঁর কাছে জীব সেবাই ঈশ্বর সেবা ছিল। দুঃস্থ মানুষের মধ্যেই তিনি ঈশ্বর খুঁজে পেয়েছিলেন। মানব সেবায় উনার অবদানের জন্য তিনি ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।আজও সমগ্র বিশ্ব জুড়ে মাদার টেরেসাকে স্মরণ করা হয়। রাজ্যও এর ব্যতিক্রম নয়। এদিন নির্মলা শিশু গৃহের এক সিস্টার মাদার টেরেসার জন্ম জয়ন্তীতে উনার সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, মাদার টেরেসা সাধারন মানুষকে রাস্তা দেখিয়েছেন কিভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে হয়। মানুষের প্রতি দয়া ও সৎ ভাবনার নিদর্শন রেখে গেছেন তিনি।

Releated Posts

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top