News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের কুড়ি বছরের কারাদন্ডাদেশ
Image

নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের কুড়ি বছরের কারাদন্ডাদেশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ আগস্ট৷৷ বুধবার দক্ষিণ এিপুরা জেলার জেলা দায়রা জজ পনের বছরের নাবালিকাকে ধর্ষনের দায়ে অভিযুক্ত বিপ্লব ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের সশ্রম কারাবাসের সাজা ঘোষণা দিলেন৷ চৌদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহনের পর বুধবার এই মামলার রায় দেন বিচারক৷ বিলোনিয়া মহকুমাধীন রাজনগর পিআর বাড়ি থানাতে যার মামলার নম্বর ছিল ৭৬/২০১৮৷
২০১৮ সালের মে মাসের তের তারিখে বিলোনিয়া রাজনগর ব্লকের আনন্দপুর এলাকায় নাবালিকা অপহরনের ঘটনা ঘটে৷ অনেক খোঁজাখুঁজির পরে ঘটনা জানাজানি হতেই  ২০১৮ সালের চৌদ্দই মে নাবালিকা পরিবারের পক্ষ থেকে রাজনগর পিআর বাড়ি থানাতে অপহরণের মামলা দায়ের করে আনন্দপুর এলাকারই বিপ্লব ত্রিপুরা নামে এক যুবকের বিরুদ্ধে৷ অবশেষে পুলিশ বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে মামলা হওয়ার পরের দিন অর্থাৎ পনের মে ভাতখলা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে মা বাবার হাতে তুলে দেয়৷ আটক করে পুলিশ অভিযুক্ত বিপ্লবকে৷  রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ দায়ের কৃত মামলার অভিযোগ মূলে তদন্তক্রমে ৩৬৬,৩৭৬ ধারায় এবং পক্সো আইনের চার ধারায় এ মামলা গ্রহন করে আদালতে চার্জশিট দাখিল করে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে৷ প্রায় চার বছর পর নাবালিকা ধর্ষণের মামলার রায় হল৷ দোষীও সাজা পেলো৷ দোষীর সাজা ঘোষণা হতেই খুশি নাবালিকার পরিবারে৷ জানা যায়, ঘটনার দিন নাবালিকার পরিবার কেউ বাড়িতে ছিল না৷ বাড়িতে একা ছিল নাবালিকা৷ সেই সুযোগে বিপ্লব ত্রিপুরা নাবালিকাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে অটো রিকশা করে বিলোনিয়ায় নিয়ে আসে৷ দুপুরে নাবালিকার মা বাবা এসে মেয়েকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করে৷ এলাকারই এক যুবকের কাছ থেকে নাবালিকার মা বাবা জানতে পারে বিপ্লব ত্রিপুরা(২৩ ) নামে এক যুবক নাবালিকাকে নিয়ে যেতে দেখেছে৷ এদিকে বিপ্লব ত্রিপুরা নাবালিকাকে আগরতলা নিয়ে যাওয়ার পর এক বাড়িতে রাত্রিযাপন করার সময় শারীরিক সম্পর্ক করে নাবালিকার সাথে বিপ্লব ত্রিপুরা৷ আবারো পরের দিন ভাতখলা এলাকায় নিকট আত্মীয়ের বাড়িতে নিয়ে এসে সেখানেও শারিরীক সম্পর্ক করে বিপ্লব নাবালিকার সাথে৷ খবর পেয়ে রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ অভিযুক্ত বিপ্লব ত্রিপুরাকে আটক করে আদলতে সোপার্দ করে৷ অভিযুক্ত বিপ্লব ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দক্ষিণ ত্রিপুরার স্পেশাল জজ আশুতোষ পান্ডে ৩৬৪ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা৷  অনাদায়ে আরো একমাসের জেল৷ ৩৭৬ ধারায় ১০ বছরের জেল ও ৭ হাজার টাকা জরিমানা৷ অনাদায় আরও এক মাসের জেল৷ পসকো আইনে কুড়ি বছরের কারাদণ্ড ও পনের হাজার টাকা জরিমানা করে অনাদায়ে আরও তিন মাসের সাজা ঘোষণা দেন৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top