News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজস্ব মন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাপিজ, মহাকরণ চত্বরে প্রতারককে গণধোলাই
Image

রাজস্ব মন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাপিজ, মহাকরণ চত্বরে প্রতারককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ মহাকরণের সামনে এক প্রতারককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষোব্দ জনতা৷ ঘটনার বিবরণে জানা যায় জিতেন দেববর্মা নামে এক যুবক রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার ঘনিষ্ঠ বলে দাবি করে বহু মানুষের কাছ থেকে চাকুরী ও বিভিন্ন ধরনের কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে৷ কিন্তু দিনের পর দিন মাসের পর মাস অতিবাহিত হওয়ার পরও কথা অনুযায়ী চাকুরী কাজ কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা না পাওয়ায় প্রত্যাশীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ তারা বারবার জিতেন দেববর্মা নামে ঐ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেও সুযোগ-সুবিধা পাচ্ছেন না৷ তাতে ক্ষুব্ধ হয়েই মঙ্গলবার সকালে মহাকরণের সামনে তাকে আটক করেন প্রতারিতরা৷ তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ সেখানে ছুটে আসে এবং অভিযুক্ত যেতেন দেববর্মাকে আটক করে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে পুলিশ একটি প্রতারণার মামলা গ্রহণ করেছে৷ ক্ষুব্ধ জনতা জানিয়েছেন তাদের কাছ থেকে বহু টাকা সে আদায় করে নিয়েছে৷ কিন্তু কথা মত কোন সুযোগ সুবিধা দিতে পারেনি৷ তারা তাদের দেওয়া টাকা ফেরত চাইছেন৷ অবিলম্বে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা এবং অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে আয়নানো কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন প্রতারিতরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার মহাকরণের সামনে রীতিমতো লঙ্কাকাণ্ড সংঘটিত হয়৷

Releated Posts

তরমুজের আড়ালে দেড় কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার, অসম–ত্রিপুরা সীমান্তে পুলিশের বড় সাফল্য

চুরাইবাড়ি, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের প্রথম দিনেই বড়সড় সাফল্য পেল অসম পুলিশের শ্রীভূমি জেলা শাখা। অসম–ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি…

ByByTaniya Chakraborty Apr 15, 2026

বুথে হামলার ঘটনায় বক্সনগরের বিধায়কসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ

বক্সনগর, ১৪ এপ্রিল: বুথ কেন্দ্রের মধ্যে হামলার ঘটনাকে কেন্দ্র করে বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Apr 14, 2026

খোয়াইয়ে স্ট্রং রুম পরিদর্শনে আইজি , গণনা কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখলেন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনের ফল ঘোষণাকে সামনে রেখে খোয়াই মহকুমায় নিরাপত্তা…

ByByReshmi Debnath Apr 14, 2026

আমতলী বারুইপাড়ায় উশৃঙ্খল মহিলার তাণ্ডব, এলাকাবাসীর চাপে গ্রেফতার

আগরতলা, ১৪ এপ্রিল: আমতলী থানার অন্তর্গত বারুইপাড়া এলাকায় এক মহিলার দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে এলাকাবাসীর…

ByByReshmi Debnath Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top