News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলারমাঠ পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

মেলারমাঠ পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের মেলার মাঠ পুকুর থেকে মঙ্গলবার সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দারা মেলার মাঠ পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখেন৷ মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং পুকুর থেকে ভাসমান মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পুকুরের স্নান করতে এসেই হয়তোবা ওই ব্যক্তি জলে পড়ে গেছে৷ তবে এর পেছনে অন্য কোন কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তা নিয়েও জনগণের নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ জানা গেছে, মৃত ব্যক্তি বটতলা রিক্সা স্ট্যান্ডে থাকে৷ সাধু নামে নাকি সবাই চিনে৷ প্রশ্ণ হলো, কি ভাবে মৃত্যু হয়েছে? পুকুরের জলে কিভাবে লাশ এলো? তদন্ত শুরু করেছে পুলিশ৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে বটতলা আউটপোস্টের পুলিশ জানিয়েছে৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top