News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত আরও ৭জন
Image

মধ্যপ্রদেশে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত আরও ৭জন

ভোপাল, ২৩ আগস্ট (হি. স.) : মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা । ফের ট্রাকের ধাক্কায় মৃত্যু । মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে তিনজনের । পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের এই দুর্ঘটনা দুই জন কলেজ ছাত্র এবং ওই কলেজ ভ্যান চালকের । আহত হয়েছেন আরও সাতজন।

পুলিশ সুপার (এসপি) রাহুল কুমার জানিয়েছেন, সকাল ৯.৩০ মিনিটে ইন্দোর-ইছাপুর মহাসড়কের শাহপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ছাত্র বহনকারী ভ্যানটি পাশের একটি গ্রাম থেকে বুরহানপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই দুই ছাত্রী ও ভ্যান চালকের মৃত্যু হয় বলে ওই কর্মকর্তা জানান। তিনি আরও জানান, আহত আরও সাত পড়ুয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদের সঙ্গে দেখা করতে জেলা হাসপাতালে যান বুরহানপুরের জেলাশাসক প্রবীণ সিং এবং এসপি। এদিকে ট্রাক চালক বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top