News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমস্ত গুজরাটিদের বিনামূল্যে এবং সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে : কেজরিওয়াল
Image

সমস্ত গুজরাটিদের বিনামূল্যে এবং সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে : কেজরিওয়াল

আহমেদাবাদ, ২২ আগস্ট (হি.স.): গুজরাটের জনগণকে ফের নিশ্চয়তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সোমবার আহমেদাবাদে সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, “আমরা গ্যারান্টি দিচ্ছি, সমস্ত গুজরাটিদের বিনামূল্যে এবং সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করব আমরা। মহল্লা ক্লিনিকের মতো শহর ও গ্রামে স্বাস্থ্য ক্লিনিক খোলা হবে। আমরা সরকারি হাসপাতালগুলির উন্নতি করব এবং প্রয়োজনে নতুন সরকারি হাসপাতাল খোলা হবে।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এদিন আহমেদাবাদে এসেছেন।

কেজরিওয়াল এদিনের সাংবাদিক সম্মেলনে মনীশ সিসোদিয়ার ভূয়সী প্রশংসা করে বলেছেন, “তিনি (মণীশ সিসোদিয়া) সরকারি স্কুলের যে সংস্কার করেছেন, তা অন্য দল ৭০ বছরেও করতে পারেনি। এমন ব্যক্তির ভারতরত্ন পাওয়া উচিত। গোটা দেশের শিক্ষাব্যবস্থা তাঁর হাতে তুলে দেওয়া উচিত, কিন্তু পরিবর্তে তাঁর বিরুদ্ধে সিবিআই অভিযান চালানো হচ্ছে।”

Releated Posts

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে পরিদর্শনে নীতিন গড়করি, বাড়তি টহল ও কড়া পার্কিং নিয়ন্ত্রণের নির্দেশ

জয়পুর, ৮ জুলাই (আইএএনএস): দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার রাজস্থানে পৌঁছান কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয়…

ByByNews Desk Jul 8, 2026

আদানি এনার্জির বিদ্যুৎ প্রকল্পে কেনিয়া-ভারত সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস): কেনিয়ায় ১১৭ বিলিয়ন কেনিয়ান শিলিং মূল্যের বিদ্যুৎ সঞ্চালন (পাওয়ার ট্রান্সমিশন) প্রকল্পে আদানি এনার্জির অনুমোদন…

ByByNews Desk Jul 8, 2026

ইন্দোনেশিয়া সফরে প্রতিরক্ষা, ডিজিটাল উদ্ভাবন-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত খুলেছে: প্রধানমন্ত্রী মোদি

জাকার্তা, ৮ জুলাই (আইএএনএস): ইন্দোনেশিয়া সফর ভারত-ইন্দোনেশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করেছে এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, কৃত্রিম…

ByByNews Desk Jul 8, 2026

শ্রীনগরের উপকণ্ঠে সড়ক দুর্ঘটনায় আহত ৩ সিআরপিএফ জওয়ান, অভিযুক্ত গাড়িচালক গ্রেফতার

শ্রীনগর, ৮ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের উপকণ্ঠে নওগাম এলাকায় একটি গাড়ির ধাক্কায় তিনজন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top