News Flash

  • Home
  • দেশ
  • বাহাদুরগঞ্জের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার ৫ নাবালিকা, আটক ২১
Image

বাহাদুরগঞ্জের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার ৫ নাবালিকা, আটক ২১

নয়াদিল্লি, ২২ আগস্ট ( হি.স.) : দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত আজ ফোন ট্যাপিং মামলায় তথ্য গোপন করার অভিযুক্ত চিত্রা রামকৃষ্ণের জামিন আবেদনের শুনানি করবে। বিশেষ বিচারক সুনাইনা শর্মার এজলাসে এই মামলার শুনানি হবে।

১৬ আগস্ট ইডি-কে নোটিশ জারি করেছিল আদালত। এই মামলায় চিত্রা রামকৃষ্ণ বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। আদালত ১৪ জুলাই চিত্রার ইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল। ইডি মুম্বইয়ের প্রাক্তন পুলিশ

বাহাদুরগঞ্জের নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার ৫ নাবালিকা, আটক ২১
কিশনগঞ্জ, ২২ আগস্ট (হি. স.) : বিহারের বাহাদুরগঞ্জ থানা এলাকায় প্রেমনগর নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার ৫ নাবালিকা। রবিবার রাতে নিষিদ্ধপল্লীতে হানা দিয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ। নিষিদ্ধপল্লীতে জোর করে নাবালিকাদের আটকে রাখার অভিযোগে পুলিশ আটক করেছে ৩ জন পুরুষ সহ মোট ২২ জনকে। আটক মহিলাদের প্রত্যেকেই দেহব্যবসার কাজে লিপ্ত। ধৃতদের সোমবার আদালতে তোলা হয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাদের হোমে পাঠানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।

জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে কিশনগঞ্জের বাহাদুরগঞ্জ থানার পুলিশ নেপাল বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকজন নাবালিকা ও যুবতীকে আটকে রাখা হয়েছে প্রেমনগর নিষিদ্ধপল্লীতে। সেখানে তাঁদের আটকে রেখে দেহব্যবসায় নামতে বাধ্য করা হয়েছে। এই খবর কানে আসতেই রবিবার আরারিয়া-শিলিগুড়ি ৩২৭ ই জাতীয় সড়কের পাশে প্রেমনগর নিষিদ্ধপল্লীতে হানা দেয় বিরাট পুলিশ বাহিনী। সেখানে হানা দিয়েই পুলিশ উদ্ধার করে ৫ নাবালিকাকে। এই ঘটনায় আটক করা হয় ৩ জন পুরুষ সহ মোট ২২ জনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমনগর নিষিদ্ধপল্লীটি নেপালের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় নারী পাচারকারীদের আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গা থেকে মহিলাদের কাজের প্রলোভন দেখিয়ে এখানে এনে তাঁদের দেহব্যবসার কাজে নামানো হচ্ছে। কিশনগঞ্জ জেলা পুলিশ সুপার ডাঃ এমানুল হক মেগনু জানান, নিষিদ্ধপল্লী থেকে ৫ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। এদের অন্য রাজ্য থেকে পাচার করে এনে দেহব্যবসায় নামান হয়েছিল। এই অভিযোগ আসতেই অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলেও জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026

পশ্চিমবঙ্গের তিন রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, ফল প্রকাশও সেদিনই

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top