News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরীর দাবীতে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে ধরণা টেট উত্তীর্ণ বেকরদের, পুলিশের লাঠিচার্জ
Image

চাকরীর দাবীতে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে ধরণা টেট উত্তীর্ণ বেকরদের, পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷  ফের শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করে শনিবার বিক্ষোভ প্রদর্শন করে টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীরা৷ জানা যায় টেট উত্তীর্ণরা দীর্ঘদিন ধরেই শিক্ষক পদে নিযুক্তির দাবিতে শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারের কাছে দাবী জানিয়ে আসছে৷ রাজ্যের শিক্ষা মন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলছেন বলে অভিযোগ চাকরি প্রার্থীদের৷ তাতে রীতিমতো হতাশাগ্রস্ত চাকুরী প্রার্থীরা৷ সরকার ও প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট কোন প্রতিশ্রুতি না পাওয়ার কারণেই শনিবার সকালে চাকুরী প্রার্থীরা রাজ্যের শিক্ষা মন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়৷ ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ সেখানে ছুটে যায়৷ তারা অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে৷ কিন্তু চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোন ধরনের আশ্বাস না পেয়ে সেখান থেকে সরতে অস্বীকার করে৷ এ নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রীতিমতো ধস্তাধস্তি ঘটে৷ এদিকে ওই সময় কদমতলী এলাকায় শিক্ষামন্ত্রীর বাড়ি সংলগ্ণ স্থানে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর মর্মর মূর্তিতে পুস্পর্গ অর্পণ করতে গিয়েছিলেন কংগ্রেস নেতৃবৃন্দ৷ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এ ধরনের ধস্তধস্তির ঘটনা প্রত্যক্ষ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এগিয়ে যান৷ তিনি চাকুরী প্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং এ বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর বাসভবনে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলেন৷ শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের ৫ সদস্য প্রতিনিধি দলকে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেন৷ কংগ্রেস বিধায়ক ও সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে চাকরিপ্রার্থী আন্দোলনকারী প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, চাকুরী প্রত্যাশীদের দাবি নিয়ে তিনি নিজেও শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ কথা বলেছেন৷ শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আসন্ন শারদোৎসব এর আগেই টেট উত্তীর্ণ বেকারদের নিযুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ শিক্ষা মন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও প্রত্যাহার করে নেয়৷ আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয় টেট উত্তীর্ণ প্রত্যেককেই একসঙ্গে চাকরিতে নিয়োগের দাবি জানানো হয়েছে শিক্ষা মন্ত্রীর কাছে৷ শিক্ষামন্ত্রী এ বিষয়ের সহমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তারা৷ এদিকে, আচমকা টেট উত্তীর্ণদের নিয়ে  কংগ্রেস নেতৃত্বের বাড়তি উৎসাহ দেখে জনমনে প্রশ্ণ তৈরি হয়েছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনের সামনে বেকার যুবক যুবতীদের দাবিকে সামনে রেখে কংগ্রেস দল রাজনৈতিক ফায়দা তুলতে কৌশল নিচ্ছে বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top