News Flash

  • Home
  • প্রযুক্তি
  • শোপিয়ানে দুই ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু ও অপরজন জখম
Image

শোপিয়ানে দুই ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু ও অপরজন জখম

শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.): জঙ্গিদের গুলিতে এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হল জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে। এই কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়। জঙ্গিদের হামলায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন ওই নিহত কাশ্মীরি পণ্ডিতের ভাই। সাম্প্রতিক অতীতে এই নিয়ে দ্বিতীয়বার হামলা হল কাশ্মীরি পণ্ডিতদের উপর। মঙ্গলবার শোপিয়ান জেলার চোটিপোরা এলাকায় আপেল বাগিচায় জঙ্গিরা হামলা চালায় কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের দুই সদস্যের উপর।

জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান এক ভাই। গুরুতর জখম হওয়া অন্যজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মৃতের নাম-সুনীল কুমার ভাট। জখম হয়েছেন তাঁর ভাই পিন্টু। এই হামলার পরই শোপিয়ানে নিরাপত্তা বাড়িয়েছে সুরক্ষা বাহিনী। গত কয়েক সপ্তাহ ধরেই উপত্যকায় পর পর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য পাকিস্তানী সন্ত্রাসীদের দায়ী করেছেন জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়না।

তিনি বলেছেন, কাপুরুষ পাকিস্তানি সন্ত্রাসীরা সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করেছে। দুই ভাই কাশ্মীরি হিন্দু- সুনীল কুমার ও পিন্টুকে কাপুরুষ পাকিস্তানি সন্ত্রাসীরা টার্গেট করেছিল। পাকিস্তান কাশ্মীরে রক্তপাত চায়, পাকিস্তানি সন্ত্রাসীরা কাশ্মীরের মানুষের শত্রু।

Releated Posts

আগামী এক বছরে ১ কোটি যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): আগামী এক বছরে দেশের ১ কোটি যুবক-যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার…

ByByNews Desk Aug 15, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top