News Flash

Image

তৃণমূল কংগ্রেসের প্রদেশ এসটি কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷   ত্রিপুরায় তফসিলি উপজাতির উন্নয়ন এবং ক্ষমতায়নকে লক্ষ্য করে রাজ্য এসটি কমিটির ঘোষণা করলো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এসটি শাখা
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এসটি শাখা বুধবার আগরতলার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য এসটি কমিটির ঘোষণা করেছে৷ রাজ্য এসটি কমিটি ঘোষণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এসটি শাখার সভাপতি মলিন জামাতিয়া, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী সদস্য নরেন্দ্র রিয়াং এবং অন্যান্য নেতৃবৃন্দরা৷
এইদিন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এসসি শাখার সভাপতি সঞ্জয় কুমার দাস এসসি কমিটি ঘোষণা করার সময় বলেছেন, ’ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এসটি শাখার কমিটিতে ৪৫ জন আছে যার মধ্যে ৪ জন সহ-সভাপতি, ৫জন সাধারণ সম্পাদক, ৭ জন সম্পাদক, ২১ জন কার্যনির্বাহী সদস্য, ৮ জন জেলা সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে৷ আগামী মাসে আমাদের অনেক যোগদান কর্মসূচি আছে৷ আমবাসা থেকে শুরু করে লঙতরাই ভ্যালি, সুরমা সব জায়গাতেই আমাদের এই কর্মসূচি চলবে৷ এখন জনগণ তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে৷ আমাদের কর্মীরা, কমিটির প্রত্যেক সদস্য মানুষের পাশে থাকার জন্য রাস্তায় নেমে কাজ করছে৷ তৃণমূল কংগ্রেস আগামীদিনে মানুষের স্বার্থে আরো বৃহত্তর শক্তিশালী হয়ে উঠবে৷’

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top