News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে ১২ দিনের পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে ঃ খাদ্যমন্ত্রী
Image

রাজ্যে ১২ দিনের পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে ঃ খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগতলা, ৪ আগস্ট৷৷ ১২ দিনের পেট্রোল এবং ডিজেল মজুত  রয়েছে রাজ্যে৷ জানালেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব৷ মানুষ অযথাই বিভ্রান্ত হচ্ছে বলে অভিমত উনার৷ রাজ্যে পেট্রোল ডিজেলের সংকটে পেট্রোল পাম্প গুলির বাইরে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে দু তিন দিন ধরে৷ মূলত রাজ্যের প্রধান লাইফ লাইন আসাম আগরতলা জাতীয় সড়কের আঠারোমুড়া এলাকায় ধবস এবং সামান্য বৃষ্টির কারণে জাতীয় সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে৷ আটকে পড়েছে প্রচুর পণ্য বোঝাই গাড়ি৷ পাশাপাশি আটকে পড়েছে পেট্রোল ডিজেলের ট্যাংকারগুলিও৷ যার কারনে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে৷ এদিকে সাধারণ মানুষের অভিযোগ সঠিক সময়ে রাস্তাগুলি মেরামত করা হয়নি৷ সরকার সঠিক সময় মেরামতের কাজ সম্পন্ন না করায় দর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে৷ 

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চোংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top