News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বণিক্য চৌমুহনীতে প্রকাশ্যে ঠিকাদারকে হত্যার চেষ্টা, অস্ত্রের আঘাতে গুরুতর ঘায়েল
Image

বণিক্য চৌমুহনীতে প্রকাশ্যে ঠিকাদারকে হত্যার চেষ্টা, অস্ত্রের আঘাতে গুরুতর ঘায়েল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বোধজংনগর শিল্প নগরী এলাকায় শাসক দলের দুর্বৃত্তদের হামলায় এক ঠিকেদার গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত ঠিকাদারকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷বোধজংনগর শিল্প নগরী এলাকায় রাস্তার কাজ করতে গিয়ে এলাকার বিজেপি দুষৃকতিদের হাতে মারাত্মকভাবে আক্রান্ত হন ঠিকাদার দীপক শীল৷ ঘটনার বিবরণে জানা যায় বোধজংনগর শিল্প নগরী এলাকায় বনিক্য চৌমুহনী থেকে গ্রোথ সেন্টার পর্যন্ত রাস্তা সংস্কার কাজের দায়িত্বে ছিলেন ঠিকাদার দীপক শীল৷ বৃহস্পতিবার রাস্তার কাজ করানোর সময় স্থানীয় কিছু বিজেপির দুষৃকতিকারী সেখানে গিয়ে ঠিকাদার দীপক শীলের কাছে টাকা পয়সা দাবি করে৷ এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়৷ তখন ওই ঠিকাদার দীপক শীলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা করা হয় বলে জানা যায়৷ তাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে  দীপকে শীল৷ স্থানীয় লোকজনরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ খবর পেয়ে পরিবারের লোকজনরাও জিবি হাসপাতালে ছুটে যান৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন দীপক শীল নামে ওই ঠিকাদার৷ ঘটনার খবর পেয়ে প্রাক্তন বিধায়ক প্রবীণ সিপিআইএম নেতা পবিত্র কর জিবি হাসপাতালে গিয়ে আহত ঠিকাদার দীপক শীলকে দেখে আসেন৷ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিজেপির স্থানীয় দুর্বৃত্তরাই টাকা পয়সা না দেওয়ায় দীপক শীল নামে ওই ঠিকাদারকে হত্যার চেষ্টা করেছে৷ এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখন পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে৷ অভিযুক্ত অন্যান্যদেরকে গ্রেফতার করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top