News Flash

Image

রাজনগরে ব্রাউনসুগার সহ এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ রাজনগর এলাকায় দীপঙ্কর সাহা নামে এক যুবকের দোকান থেকে ব্রাউন সুগার উদ্ধার করে বটতলা পুলিশ ফাঁড়ির কর্মীরা৷ ব্রাউন সুগার সহ ৩২,১০০ টাকা উদ্ধার করা হয়৷ পাশাপাশি দীপঙ্কর সাহা নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় নেশার সাগরে ভাসছে৷ ভয়ংকর নেশার কবলে পড়ে যুব সমাজ দিশেহারা হয়ে পড়েছে৷ অভিভাবকরা তাদের সন্তানদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারছেন না৷ এর দায় একদিকে যেমন অভিবাবকরা অস্বীকার করতে পারছেন না অন্যদিকে প্রশাসন ও সরকার এর দায় কোনভাবে অস্বীকার করতে পারবেনা৷ কেননা নেশার বারবারন্ত প্রতিহত করতে সরকার ও প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করলে পরিস্থিতি অনেক আগেই নিয়ন্ত্রণ করা সম্ভব হতো৷ নিয়ন্ত্রণহীনতার কারণেই নেশার কবলে পড়ে যুবসমাজ কলুষিত হয়েছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রাজনগর এলাকার দীপঙ্কর সাহা নামে এক যুবকের দোকান থেকে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার ও নগদ টাকা সহ দীপঙ্কর সাহাকে গ্রেফতার করেছে বটতলা ফাড়ির পুলিশ৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ রাজনগর এলাকাবাসীর তরফ থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনানু কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে৷ এলাকাবাসীরা জানিয়েছেন রাজনগর সহ পার্শবর্তী এলাকাগুলিতে নেশার রমরমায় এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত করেছে৷ পুলিশ ও প্রশাসন এই নেশার বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ না করলে পরিণতি ভয়ংকর আকার ধারণ করতে পারে বলেও তারা জানিয়েছেন৷

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top