News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্ৰিপুরা : উলুধ্বনি দিয়ে চোরকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামের মহিলারা
Image

ত্ৰিপুরা : উলুধ্বনি দিয়ে চোরকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামের মহিলারা

বিশালগড় (ত্ৰিপুরা), ৩ আগস্ট (হি.স.) : এক চোরকে ধরে উলুধ্বনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামের মহিলারা। ঘটনা বিশালগড় থানাধীন চেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের সিলেটিয়ামুড়া এলাকায় আজ বুধবার সকালে সংঘটিত হয়েছে। ধৃত চোরকে বিশালগড়ের দুর্গানগর এলাকার বাসিন্দা জনৈক দুলাল দেববর্মার ছেলে বিপ্লব দেববর্মা বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল মঙ্গলবার গভীর রাতে সিলটিয়া মুড়া এলাকার জনৈক অসিতরঞ্জন দেবের বাড়িতে রবার গুদামের তালা ভেঙে ২৬ কেজি রবার চুরি করে নিয়ে যায় বিপ্লব। আজ ভোরের দিকে তাকে অসিত দেব এবং তাঁর ছেলেরা পরিমলচমনু এলাকা থেকে আটক করে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে জানিয়েছে, সে দ্বাদশ উত্তীর্ণ বেকার।

ইত্যবসরে ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়ে। খবর চাউর হতে এক এক করে গ্রামের মানুষ অসিত দেবের বাড়িতে জমায়েত হতে থাকেন। এক সময় উত্তেজিত মানুষজন ধৃত চোর বিপ্লব দেববর্মাকে উত্তমমধ্যম দেন।

খবর দেওয়া দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। খবর পেয়ে দলবল নিয়ে পুলিশ ছুটে আসে গ্রামে। পরে গ্রামের মহিলারা একত্রিত হয়ে উলুধ্বনি দিয়ে চোর বিপ্লবকে বিশ্রামগঞ্জ পুলিশের গাড়িতে তুলে দেন। উলুধ্বনী দেওয়ার কারণ কী জানতে চাইলে মহিলারা বলেন, নতুন জামাইকে বিয়ে করতে যাওয়ার আগে মহিলাদের উলুধ্বনি দিয়ে গাড়িতে তুলে দেওয়ার রীতি রয়েছে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top