News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আরও কমল করোনার দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় ১৫৩, সুস্থ ১২৫, সক্রিয় ১৪৮৫
Image

ত্রিপুরায় আরও কমল করোনার দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় ১৫৩, সুস্থ ১২৫, সক্রিয় ১৪৮৫

আগরতলা, ৩ আগস্ট (হি. স.) : খুবই ধীর গতিতে হলেও, ত্রিপুরায় করোনার প্রকোপ থামছে বলেই মনে হচ্ছে। দৈনিক সংক্রমণের হার আবারও কমেছে। গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে। তাতে, সংক্রমিতের খোঁজ তুলনামূলক কিছুটা কম মিলেছে। কিন্তু, সুস্থতাও গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম হয়েছে। তবুও, জনমনে স্বস্তি দেখা দিয়েছে।

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ১২৫ জন সুস্থ হয়েছেন। ফলে, বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত চিকিত্সাধীন রোগী রয়েছেন ১৪৮৫ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৪০ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৩২৭ জনকে নিয়ে মোট ২৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৭ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১৪৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে দাঁড়িয়েছে ৬.৪৬ শতাংশ। সুস্থ হয়েছেন ১২৫ জন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৪৮৫ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৬৯০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৪৪২০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। এদিকে ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২১ জন, সিপাহিজলা জেলায় ১০ জন, খোয়াই জেলায় ৫ জন, গোমতী জেলায় ৩৭ জন, ধলাই জেলায় ৯ জন, ঊনকোটি জেলায় ২১ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২৫ জন এবং দক্ষিণ জেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top