News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজাদী কা অমৃত মহোত্সব : ত্রিপুরায় বিজেপির ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
Image

আজাদী কা অমৃত মহোত্সব : ত্রিপুরায় বিজেপির ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩ আগস্ট (হি. স.) : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদী কা অমৃত মহোত্সবের অঙ্গ হিসেবে আগামী ৯ আগস্ট থেকে ত্রিপুরায় ধারাবাহিক কর্মসূচীর আয়োজন করবে বিজেপি। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে ওই কর্মসূচির বিস্তারিত তুলে ধরে সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, দলীয় কার্যকর্তাগণ জাতীয় পতাকা নিয়ে প্রত্যেকের ঘরে যাবেন। এছাড়া স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিতে মিছিলের আয়োজন করা হবে। কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা স্বাধীনতা সংগ্রামে শহিদদের পরিবারকে সংবর্ধনা দেবেন।

এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আজাদী কা অমৃত মহোত্সবের অন্তর্গত ১৩ থেকে ১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচীর ঘোষণা দিয়েছে। দেশে ২০ কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যের সাড়ে আট লক্ষ পরিবারকে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহবান জানিয়েছেন। তিনি জানান, বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডার নির্দেশে ত্রিপুরায় হর ঘর তিরঙ্গা কর্মসূচীর কনভেনর হয়েছেন দলের প্রদেশ সভাপতি। তিনি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি নবদল বণিক এবং জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি কিশোর দেববর্মাকে ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ত্রিপুরায় একাধিক কর্মসূচী পালনের দায়িত্ব দিয়েছেন। এছাড়াও ১০ টি সাংগঠনিক জেলা কমিটির ৫ জন সদস্য, ৬০ টি মন্ডলের ৪ জন করে সদস্য এবং ৩৩২৪টি বুথের ৩ জন করে সদস্য নিয়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে।পাপিয়ার কথায়, বিজেপি কার্যকর্তাগণ ৯ থেকে ১১ আগস্ট প্রত্যেকটি বাড়িতে গিয়ে জাতীয় পতাকা বিলি করবেন। ১১ থেকে ১৩ আগস্ট ২০টি নগর সংস্থায় মিছিল বের করা হবে। ১১ থেকে ১৫ আগস্ট মন্ত্রি, বিধায়ক এবং বিজেপি প্রদেশ নেতৃত্বগণ স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি এবং স্মৃতি সৌধ পরিষ্কার ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। সাথে তিনি যোগ করেন, ৬০ টি মন্ডলে ১২ ও ১৩ আগস্ট যুব মোর্চার কার্যকর্তাগণ বাইক মিছিলের আয়োজন করবেন। ১০ আগস্ট কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচীর সূচনা করবেন এবং স্বাধীনতা সংগ্রামে শহিদদের পরিবারকে সংবর্ধনা জানাবেন।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top