News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর-আমবাসা সড়কের একাংশ বিপজ্জনক অবস্থায়, দুর্ভোগ চরমে
Image

কমলপুর-আমবাসা সড়কের একাংশ বিপজ্জনক অবস্থায়, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ কমলপুর-আমবাসা সড়কের মানিক ভান্ডার যাত্রী শেড পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তা বড় বড় গর্ত সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ ছোট বড় যানগুলি গর্ত বাঁচাতে এগিয়ে দুর্ঘটনায় পড়ছে৷ এতে করে বাড়ছে ক্ষোভ৷  দীর্ঘ এক বছর অধিক যাবত কমলপুর আমবাসা রাস্তার মানিক ভান্ডার যাত্রীশেড পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা বড় বড় গর্তে হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ বেড়ে উঠছে দুর্ঘটনা৷
পূর্ত দপ্তরের কোন হেলদোল নেই বলে অভিযোগ৷ যার ফলে জনসাধারনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ খবর নিয়ে জানা গেছে, জনৈক আগরতলা ঠিকেদার কমলপুর থেকে মানিক ভান্ডার পাঁচ কিলোমিটার রাস্তার মেরামত করার জন্য ১৬ কোটি টাকার বরাদ্দ পান৷ কাজের পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার হচ্ছেন কালীপদ ধর৷ এবিষয়ে ইঞ্জিনিয়ার কালীপদ ধরে কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তা খারাপ থাকার কারনে এজেন্সি কাজ করতে পারছে না৷
 তাদেরকে বার বার চিঠি দেওয়া হয়েছে৷ প্রায় এক বছর অধিক সময় অতিক্রান্ত হয়েছে৷ ইঞ্জিনিয়ার কালীপদ ধর ঠিকেদারের হয়ে বৃষ্টির অজুহাত দেখিয়ে যান৷ অথচ কমলপুর বৃষ্টি নেই৷ এই রাস্তা বেহাল দশার জন্য প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটেছে তা তিনি স্বীকার করেন৷ রাস্তা তৈরীর কাজে গাফিলতি রয়েছে ইঞ্জিনিয়ার কালীপদ ধর উনি বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিয়েছেন৷ কবে নাগাদ কমলপুর মানিক ভান্ডার রাস্তার কাজ শুরু হবে ইঞ্জিনিয়ার বাবু বলতে পারেনি৷ এদিকে, লরির চালক বলেন কুমারঘাট থেকে প্রতিদিন গাড়ী নিয়ে কমলপুর আসি৷ রাস্তা খারাপের জন্য গাড়ী চালানো যায় না৷ রাস্তায় অন্য গাড়ীকে পাস দিতে গিয়ে গাড়ী ফেসে যায়৷
গাড়ী গর্তে পড়লে স্প্রিং ভেঙ্গে যায়, স্টেয়ারিং লক হয়ে যায়৷ তাছাড়া দুর্ঘটনা ঘটেছে৷ টুকটুক চালক একই অভিযোগ করেন৷ কমলপুর সরকারী মহাবিদ্যালয়ের তৃতীয় শিক্ষা বর্ষের এক ছাত্র বলেন, কমলপুর মানিক ভান্ডার রাস্তা বড় বড় গর্তে হয়ে আছে৷ কলেজ অফিস আদালতে যাওয়া যায় না৷ রাস্তার কারণে দুর্ঘটনা লেগে আছে৷ পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়৷ অবিলম্বে রাস্তা সংস্কার করে যাতায়াতের ব্যবস্থা সুগম করার জন্য যানবাহনের চালকসহ স্থানীয় জনগণের তরফ থেকে সরকার ও দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কাছে অনুরোধ জানানো হয়েছে৷ অতিসত্বর রাস্তা সংস্কার করা না হলে এলাকাবাসী আন্দোলনের সামিল হবেন বলেও দিয়েছেন৷

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top