News Flash

  • Home
  • প্রধান খবর
  • মানি লন্ডারিং মামলায় সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে পেশ করা চার্জশিটের উপর আজ শুনানি
Image

মানি লন্ডারিং মামলায় সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে পেশ করা চার্জশিটের উপর আজ শুনানি

নয়াদিল্লি, ২৯ জুলাই ( হি.স.) : মানি লন্ডারিংয়ের অভিযুক্ত দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে পেশ হওয়া চার্জশিটের উপর আজ শুনানি হবে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে। গত ২৭ জুলাই ইডি আদালতে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে ছয় ব্যক্তি ও চার কোম্পানিকে অভিযুক্ত করেছে ইডি।

ইডি অভিযোগপত্রে অভিযুক্ত করেছে তাদের মধ্যে রয়েছে সত্যেন্দ্র জৈন, সত্যেন্দ্র জৈনের স্ত্রী পুনম জৈন, বৈভব জৈন, সত্যেন্দ্র জৈনের ঘনিষ্ঠ, অঙ্কুশ জৈন, সুনীল কুমার জৈন, অজিত কুমার জৈন ছাড়াও আকিনচান ডেভেলপারস প্রাইভেট লিমিটেড, প্রয়াস, ইনফোটেক প্রাইভেট লিমিটেড এবং জেজে আইডিয়াল কোম্পানি। এই মামলায় সত্যেন্দ্র জৈন, বৈভব জৈন এবং অঙ্কুশ জৈন ইতিমধ্যেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এই মামলায় সত্যেন্দ্র জৈনকে ৩০ মে এবং বৈভব জৈন এবং অঙ্কুশ জৈনকে ১ জুলাই গ্রেফতার করে।
ইডির তরফে জানানো হয়েছে, এই মামলার নগদ টাকা দিল্লিতে দেওয়া হয়েছিল। এই নগদ হাওয়ালার মাধ্যমে কলকাতার এন্ট্রি অপারেটরদের কাছে পৌঁছেছে। এসব এন্ট্রি অপারেটররা শেয়ার কিনে কোম্পানিতে বিনিয়োগ করত। এগুলো ছিল ভুয়া কোম্পানি। এসব ভুয়া কোম্পানিতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হচ্ছিল।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top