News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যসভার আরও ৩ সাংসদ সাসপেন্ড, দু’টো অবধি মুলতুবি উচ্চকক্ষের অধিবেশন
Image

রাজ্যসভার আরও ৩ সাংসদ সাসপেন্ড, দু’টো অবধি মুলতুবি উচ্চকক্ষের অধিবেশন

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে আরও ৩ জন সাংসদকে। বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ ৩ জন সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করেছেন। এই ৩ জন সাংসদ হলেন-আম আদমি পার্টির সুশীল কুমার গুপ্তা ও সন্দীপ কুমার পাঠক ও নির্দল সাংসদ অজিত কুমার ভূঁইয়া। চলতি সপ্তাহের বাকি সময়ের জন্য তাঁদের রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে।

প্রসঙ্গত, অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে রাজ্যসভা থেকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছিল ২০ জন সাংসদকে। এই সপ্তাহের বাকি সময়ের জন্য সাসপেন্ড হওয়া সাংসদের তালিকায় ছিলেন তৃণমূলের সাত জন— দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে ছিলেন কানিমোঝি-সহ ডিএমকের ছয়, তেলঙ্গানা রাষ্ট্র সমিতির তিন, সিপিএমের দুই, সিপিআইয়ের এক এবং আম আদমি পার্টির এক জন। বৃহস্পতিবার আপ-এর আরও দুই সাংসদ ও একজন নির্দল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ফলে আপ-এর মোট ৩ জন সাংসদ রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন। সবমিলিয়ে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ২৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে ২৩ জন রাজ্যসভার সাংসদ ও ৪ জন লোকসভার সাংসদ। এদিন রাজ্যসভা থেকে ৩ জন সাংসদকে সাসপেন্ড করার পর দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয় উচ্চকক্ষের অধিবেশন।

Releated Posts

দিল্লিতে কর্নাটক কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): কর্নাটকের কংগ্রেস সরকারের বহু প্রতীক্ষিত মন্ত্রিসভা সম্প্রসারণ ঘিরে জল্পনা তীব্র হয়েছে। মুখ্যমন্ত্রী ডি. কে.…

ByByNews Desk Jul 16, 2026

চলন্ত গাড়িতে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ যোগীরাজ্যে, এনকাউন্টারে গ্রেপ্তার ৩ অভিযুক্ত

ললিতপুর, ১৬ জুলাই (আইএএনএস): চার বছরের সম্পর্কের পরিণতি যে এমন নৃশংস রূপ নেবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি…

ByByNews Desk Jul 16, 2026

স্থলপথ কঠিন হওয়ায় জলপথে অনুপ্রবেশের ছক লস্কর-ই-তৈবার, নজরদারি বাড়িয়েছে ভারত

নয়াদিল্লি, ১৬ জুলাই (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে স্থলপথে অনুপ্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ায় এবার জলপথ ব্যবহার করে জঙ্গি…

ByByNews Desk Jul 16, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও অনুপ্রবেশ চক্রের তদন্তে উত্তরপ্রদেশে ১৩ জায়গায় ইডির তল্লাশি

লখনউ, ১৬ জুলাই (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান এবং অবৈধ অনুপ্রবেশ চক্রের অভিযোগে চলা তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top