ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। হাতে গোনা আর মাত্র কয়েকদিন। এরপরই টিসিএ-র পরিচালনায় শুরু হয়ে যাবে ক্লাব ক্রিকেট। টি ২০ র এই ফর্মেটকে ঘিরে প্রস্তুতিও শুরু করে দিয়েছে ক্লাবগুলো। এদিকে ক্লাব ক্রিকেট শুরু হবার প্রায় এক সপ্তাহ পূর্বে টিসিএর তরফে ক্লাব গুলোর গত দুবছরের যাবতীয় বকেয়া টাকা দিয়ে দেওয়া হলো। ২০১৯-২০ এবং ২০২০-২১ এর যাবতীয় সব পাওনা টিসিএ মিটিয়ে দিলো ক্লাব গুলোর। এই বকেয়া টাকা নিয়ে কয়েকদিন পূর্বে বেশ নাটক করেছিলেন মুষ্টিমেয় কয়েকটি ক্লাব। অবশেষে তাদের কথাগুলো মেনেই টিসিএর তরফে দিয়ে দেওয়া হলো গত দুবছরের অর্থরাশি। কোভিডের জন্য টিসিএ আগেই ঘোষণা দিয়েছিলেন প্রতিটি ক্লাবকে অতিরিক্ত ৫৭ হাজার টাকা করে দেবার ঘোষণা দিয়েছিলেন। তা ও টিসিএর তরফে দিয়ে দেওয়া হয়েছে। প্রাপ্ত খবর এরকম যে, ১৪ টি ক্লাবের মধ্যে ১২ টি ক্লাবকেই তাদের অর্থ রাশি দিয়ে দেওয়া হলো টিসিএর তরফে। বাকি দুটো ক্লাব তাদের কাগজ পত্র দেয়নি বলে এখনো তাদের টাকা দিতে পারে নি টিসিএ। তবে খুব শীগ্রই তাদের টাকা ও দিয়ে দেবে টিসিএ বলে জানা গেল। বর্তমানে টিসিএতে যারাই দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই রাজ্যের ক্রিকেটকে কিভাবে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়েই বধ্য পরিকর। এরই অন্যতম একটি দিক কিন্তু হলো এই অর্থরাশি রিলিজ করে দেয়ার বিষয়টা। ক্লাব গুলো যখন টাকা পায়নি তখন কিন্তু চতুরদিকে একটা চিৎকার শুরু হয়েছিল। কিন্তু এখন টাকা পাবার পর কিন্তু এক ফোঁটা ও আওয়াজ নেই।

T.C.A:ক্লাবগুলোর বকেয়া টাকা মিটিয়ে দিল টি.সি.এ
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















