News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক স্বল্পতা দূর হয়নি, অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়ে তালা দিলেন অভিভাবকরা
Image

শিক্ষক স্বল্পতা দূর হয়নি, অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়ে তালা দিলেন অভিভাবকরা

কৈলাসহর, ২৫ জুলাই : পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার  অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ না করা হলে বিদ্যালয়ে তালা খোলা হবে না, সাফ জানিয়েছে অভিভাবক মহল। কৈলাসহর বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ওই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। 

প্রসঙ্গত, কৈলাসহর বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাত বিভাগে শিক্ষক স্বল্পতায় পঠন-পাঠন ধুঁকছে। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৩ জন হলেও বর্তমানে দুজন চিকিৎসা জনিত কারণে ছুটিতে রয়েছেন। একজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঁচটি শ্রেণীর পঠন পাঠন। যার ফলে ছাত্রছাত্রীদের পাঠদানে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই শিক্ষককেও।

অভিভাবকদের দাবি, বহুদিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষক স্বল্পতা রয়েছে। বিদ্যালয়ের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার ফলে পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্র-ছাত্রীরা। তাই বাধ্য হয়ে শনিবারেই দরজায় তালা ঝুলিয়ে সোমবারের মধ্যে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক দেবার দাবি জানিয়েছিলেন অভিভাবক মহল। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষা দপ্তরের তরফে কোনো আশ্বাস না পাওয়ায় অনির্দিষ্ট কালের জন্য বিদ্যালয় তালা ঝুলিয়ে দিয়েছেন অভিভাবক মহল।

পর্যাপ্ত শিক্ষক না দেওয়া পর্যন্ত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসবে না এবং বিদ্যালয়ের দরজাও বন্ধ থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন কৈলাসহর বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত বিভাগের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। 

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top