News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর-পূর্বাঞ্চলে অসম, ত্রিপুরা এবং সিকিমে করোনার প্রকোপ অস্বাভাবিক
Image

উত্তর-পূর্বাঞ্চলে অসম, ত্রিপুরা এবং সিকিমে করোনার প্রকোপ অস্বাভাবিক

আগরতলা, ২৫ জুলাই (হি. স.) : করোনার প্রকোপে ত্রাহি ত্রাহি অবস্থা সারা দেশ জুড়েই। তবে, ওই ভাইরাসের তান্ডবে এখন মানুষ খুব একটা বিচলিত নন। কিন্তু, উত্তরপূর্বাঞ্চলে করোনার সক্রিয়তা কিছুটা হলেও দুঃশ্চিন্তায় রেখেছে মানুষকে। সংক্রমণে অসমের পরেই স্থান ত্রিপুরার। কিন্তু জনসংখ্যার নিরিখে বিচার করা হলে, উত্তর-পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে ত্রিপুরায়।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে উত্তরপূর্বাঞ্চলে আটটি রাজ্যের করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা রীতিমত অবাক করার মতো বলেই মনে হচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী বর্তমানে অসমে ৫৫২৭ জন, ত্রিপুরায় ২৩৬৬ জন, সিকিমে ১২১৭ জন, মিজোরামে ৯০৪ জন, মণিপুরে ৬৪০ জন, মেঘালয়ে ৫৭৭ জন, অরুণাচল প্রদেশে ৩৬১ জন এবং নাগাল্যান্ডে সবচেয়ে কম ৯২ জন করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন।


মোট সক্রিয় রোগীর দিক দিয়ে উত্তর-পূর্বাঞ্চলে অসম শীর্ষে রয়েছে ঠিকই। কিন্তু, সংক্রমণের হারে সিকিম শীর্ষ স্থান দখল করেছে। রিপোর্ট অনুযায়ী করোনার সংক্রমণের হারে সিকিমে ২.৯৫ শতাংশ, ত্রিপুরায় ২.২৬ শতাংশ, অসমে ০.৭৫ শতাংশ, মেঘালয়ে ০.৬১ শতাংশ, অরুণাচল প্রদেশে ০.৫৫ শতাংশ, মণিপুরে ০.৪৬ শতাংশ, মিজোরামে ০.৩৯ শতাংশ এবং নাগাল্যান্ডে সবচেয়ে কম ০.২৬ শতাংশ রয়েছে।


এক্ষেত্রে স্পষ্ট, উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের তুলনায় অসম, ত্রিপুরা এবং সিকিম করোনা প্রকোপ অনেকটাই বেশি হয়েছে। এই প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। ফলে, শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। 

Releated Posts

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top